Wednesday , 8 June 2022 | [bangla_date]

বীরগঞ্জে গ্রাম পুলিশ কর্তৃক এনজিও মহিলা মাঠ কর্মকর্তা লাঞ্ছিত, গ্রাম পুলিশ আটক

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে মানব কল্যাণ সংস্থা এনজিও এর মহিলা মাঠ কর্মকর্তা গ্রাম পুলিশ কর্তৃক লাঞ্ছিত হওয়ার ঘটনায় চরম উত্তেজনা অতঃপর অভিযোগের প্রেক্ষিতে বীরগঞ্জ থানার সঙ্গীয় পুলিশ ফোর্স গ্রাম পুলিশ কে আটক করেছে। উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কামিনী রায়ের মেয়ে নিরমা রানী রায় (২৭) মানব কল্যান সংস্থার মাঠ কর্মকর্তা হিসেবে বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলার নিজপাড়া ইউনিয়ন পরিষদে গিয়ে ইউপি চেয়ারম্যান, সচিব ও ইউপি সদস্যদের না পেয়ে অভিযুক্ত গ্রাম পুলিশ মোস্তফা কামালের নিকট পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সহ সকল ইউপি সদস্যদের মোবাইল নং সংগ্রহের কথা বলতেই অভিযুক্ত গ্রাম পুলিশ অসৎ উদ্দেশ্যে নিরমা রানীর গলায় ঝুলানো পরিচয় পত্র দেখার নামে বুকে ও গায়ে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। এসময় নিরমার আত্মচিৎকারে আশপাশের মানুষ ছুটে এলে ঘটনাটি প্রকাশ পায়। এঘটনায় ইউনিয়ন পরিষদ এলাকায় চরম উত্তেজনা বিরাজ করলে বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এনজিও কর্মকর্তাকে উদ্ধার করে এবং অভিযুক্ত গ্রাম পুলিশ মোস্তফা কামালকে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে
বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিরমা রানী বীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছে এবং মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের ৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন

দিনাজপুরের বিভিন্ন গনমাধ্যম কর্মীদের সাথে গ্রাম বিকাশ কেন্দ্র অধিকার প্রকল্পের অধিপরামর্শ সভা

গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে রাণীশংকৈলে সংবাদ সম্মেলন

বিএনপির ভাঙা রেকর্ড এখন বাজিয়ে আর লাভ নাই- অর্থমন্ত্রী

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনলাইনে

ফুলবাড়ীতে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত দুই

যখনই দেশে উন্নয়ন হয় তখনই ষড়যন্ত্র শুরু হয় -মনোরঞ্জন শীল গোপাল এমপি

আমাদের দেশ সব দিক দিয়ে উন্নত হচ্ছে………..রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এমপি

নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি