Tuesday , 21 June 2022 | [bangla_date]

বোচাগঞ্জে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর সফল বাস্তবায়ন সেমিনার

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচীর সফল বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা কনফারেন্স রুমে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল এর সভাপতিত্বে সমাজ সেবা অফিস আয়োজিত দিনব্যাপী সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোঃ আব্দুল মোতালেব পরিচালক (উপসচিব) রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অনিল চন্দ্র বর্মন উপ-পরিচালক রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়, মোঃ আবু বক্কর সিদ্দিক উপ-পরিচালক দিনাজপুর জেলা সমাজসেবা কার্যালয়, মোঃ মুনির হোসেন সহকারী পরিচালক দিনাজপুর জেলা সমাজসেবা কার্যালয়, এ্যাডভোকেট জুলফিকার হোসেন, চেয়ারম্যান বোচাগঞ্জ উপজেলা, মোঃ পিয়ারুল ইসলাম উপজেলা সমাজসেবা অফিসার বোচাগঞ্জ। এছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য প্রতিনিধি মোঃ শামিম আজাদ, মোছাঃ খোশমুদা রহমান, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মোঃ নুরুন্নবী চৌধুরী জামান, শাহনেওয়াজ পারভেজ সাহান, নিমাই চন্দ্র দেবশর্মা, ওয়াক্কাস আলী কাঞ্চন, মুক্তিযোদ্ধা মোঃ শামসুল আলম প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর বিভিন্ন সফলতা তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দুরদর্শিতা ও মহানুভবতার কারনে দেশে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় ভাতাভোগীরা এখন সহজেই এই কর্মসূচীর সুফল পাচ্ছেন। রংপুর বিভাগ শতভাগ ভাতাভোগীর আওতায় এসেছে। আগামীতেও ভাতাভোগীদের তালিকায় আনতে তিনি স্থানীয় জনপ্রতিনিধি সহ সকলের সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

এবার ঠাকুরগাঁওয়ের এক মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ের অভিযোগ, মাদ্রাসার কক্ষে তালা

ঠাকুরগাঁওয়ে প্রদীপ প্রজ্বালন নিহতদের স্মরণে !

ঠাকুরগাঁওয়ে এসএসসি-২০০০ ব্যাচের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনে ‘সেবা মেলা ও লাখো কন্ঠে শপথ

বোচাগঞ্জে খালাসউদ্দিন ওয়াক্ফ এস্টেট এতিমখানা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন নৌ প্রতিমন্ত্রী

হেলমেট নাই তো তেল নাই বীরগঞ্জ পুলিশের কড়াকড়ি

ঠাকুরগাঁওয়ে জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ-১৪৪ ধারা জারি

পঞ্চগড়ে মঞ্চায়িত শিল্পকলা একাডেমির নাটক‘কেষ্টর তীর্থ যাত্রা’

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে  টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

শালিকাকে বাড়ি নামিয়ে দিয়ে  বাড়ি ফেরা হলোনা দুলাভাইয়ের

শালিকাকে বাড়ি নামিয়ে দিয়ে বাড়ি ফেরা হলোনা দুলাভাইয়ের