Monday , 27 June 2022 | [bangla_date]

মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সকলের স্বদিচ্ছা ও আইনের সঠিক প্রয়োগ চাই

মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সকলের স্বদিচ্ছা  ও আইনের সঠিক প্রয়োগ চাই

খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সকলের স্বদিচ্ছা ও আইনের সঠিক প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করলেন প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সংবাদকর্মী ও সুধীজনেরা।
বক্তারা আরো বলেন, এইজন্য পরিবার থেকেই মূল প্রতিরোধ শুরু করতে হবে।
দিনাজপুরের খানসামা উপজেলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন তারা।
সোমবার (২৭জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইউএনও রাশিদা আক্তারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেনঅর্থ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী, এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত এটিএম সুজাউদ্দিন শাহ লুহিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান, নবাগত ওসি চিত্তরঞ্জন রায়, উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মোখলেছুর রহমান, খানসামা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম, সরকারী দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ, জনপ্রতিনিধিগণ, সাংবাদিকবৃন্দ, শিক্ষকগণ ও এনজিও প্রতিনিধিরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে LAMB- UNFPA- FRREI প্রকল্পের আওতায় গর্ভবতি দুস্থ্য অসহায় মা’দের পুষ্টি উপকরন সামগ্রী বিতরণ

বীরগঞ্জে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ভাতিজিকে ধর্ষণের অভিযোগে ফুপার বিরুদ্ধে আদালতে মামলা

সংখ্যালঘু ও যারা সংখ্যায় কম তারা জুলুমের শিকার হলে তাদের পাশে আছে এনসিপি —–পঞ্চগড়ে এনসিপি নেতা সারজিস আলম

আমার দেশ ঠাকুরগাঁও প্রতিনিধির অস্ত্রোপচার সম্পন্ন

বোচাগঞ্জে বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা শহিদুল চৌধুরী গ্রেফতার

বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক বিষপানে আত্মহত্যা

বীরগঞ্জে সপ্তম শ্রেণির ছাত্রীর আত্নহত্যা

রানীশংকৈলে পাওয়ার ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু

খানসামায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত