Monday , 20 June 2022 | [bangla_date]

রাণীশংকৈলে ১০৩টি প্রাথমিক বিদ্যালয়ে নেটওয়ার্কিং ডিভাইস রাউটার বিতরণ

হুমায়ুন কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রেরিত সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহে ওয়াই-ফাই সিস্টেমের মাধ্যমে ইন্টারনেট সংযোগ স্থাপন কার্যক্রমের অংশ হিসাবে সোমবার (২০ জুন) উপজেলার বিভিন্ন প্রধান শিক্ষকদের মাঝে নেটওয়ার্কিং ডিভাইস
রাউটার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা শিক্ষা অফিস।
এ উপলক্ষে এদিন সকাল ১১ টায় উপজেলা কনফারেন্স রুমে ইউএনও’র প্রতিনিধি হিসাবে বিতরণ অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিৎ সাহা।
প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ঘনশ্যাম রায়,জাহিদ হোসেন ও সীমান্ত বসাক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দিন।
এ উপজেলায় মোট ১৫৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১০৩ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাধে একটি করে রাউটার বিতরণ করা হয়৷
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মঞ্জুরুল আলম৷

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

স্কাউট ইউনিট লিডার অ্যাডভান্সড কোর্স উদ্বোধন

বীরগঞ্জ সরকারি কলেজের ২৫ জন গরীব মেধাবী ছাত্র- ছাত্রীকে আর্থিক সহায়তা প্রদান

পীরগঞ্জে নব নির্বাচিত মেয়র-কাউন্সিলদের দায়িত্ব গ্রহন।। বিস্তারিত ভিতরে

বীরগঞ্জ পল্লীতে ভটভটি উল্টে চালক নিহত

বাবুল সভাপতি নিরঞ্জন সম্পাদক পীরগঞ্জে উদীচীর সম্মেলন অনুষ্ঠিত

বীরগঞ্জে কৃষকের বাড়িতে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

কাহারোল উপজেলা থেকে জাতীয় দলে যাওয়ার মত খেলোয়াড় সৃষ্টি হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

হাবিপ্রবিতে শিক্ষকদের জন্য পাইথন অ্যাপ্লিকেশনসর উপর প্রশিক্ষণ কর্মশালা

ঠাকুরগাঁওয়ে আদিবাসী পরিষদের মানববন্ধন

আটোয়ারীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রযুক্তিগত কর্মকর্তা’র নেতৃত্বে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন পরিদর্শন টিম