Wednesday , 29 June 2022 | [bangla_date]

সেতাবগঞ্জ পৌরসভার বাজেট ঘোষনা

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার ২০২২/২৩ অর্থ বছরের জন্য ২৯ কোটি ৬১ লক্ষ ৭১ হাজার ৮৯৮ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।
গতকাল ২৯ জুন বুধবার বেলা ১২টায় সেতাবগঞ্জ পৌরসভা চত্বরে বাজেট ঘোষনা উপলক্ষে উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়। পৌর মেয়র মোঃ আসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল বাসার মোঃ সায়েদুজ্জামান, মুক্তি যোদ্ধা মোঃ সামসুল আলম প্রমুখ।
এসময় আব্দুর রৌফ চৌধুরী ফান্ডেশনের চেয়ারম্যান রমিজা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ নুরুল আনোয়ার চৌধুরী. হালিমা মোমিন চৌধুরী, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহামুদুল হাসান, ব্যবসায়ী মোঃ আকিল উদ্দিন আহমেদ, আলহাজ¦ মোঃ আলতাফুর রহমান, পৌর নিবার্হী কর্মকর্তা হরিপদ রায়, পৌর নিবার্হী প্রকৌশলী, ভরত চন্দ্র পাল, প্যানেল মেয়র, কাউন্সিলরবৃন্দসহ পৌরসভার বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শুরুতেই পৌর হিসাব রক্ষন কর্মকর্তা সন্ধ্যা রানী সরকার ২০২২/২০২৩ অর্থ বছরের জন্য ২৯ কোটি ৬১ লক্ষ ৭১ হাজার ৮৯৮ টাকার বাজেট ঘোষনা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে বেড়েছে চুরি – মসজিদ শিক্ষা প্রতিষ্ঠানও রেহাই পাচ্ছে না

ঘোড়াঘাটে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের সমাপনী

বীরগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বোচাগঞ্জ উপজেলার ৩নং-মুর্শিদহাট ইউনিয়ন পরিষদেও প্রস্তাবিত বাজেট ঘোষনা

চিরিরবন্দরে ক্লুলেস মামলার রহস্য উদঘাটন আটক ৩

রাণীশংকৈল ডিগ্রি কলেজে শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে হরিপুরে ১৬৪ গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর

তৌহিদী জনতার সংবাদ সম্মেলন জীবন মহলে দরবারের নামে ইসলাম বিরোধী কর্মকান্ড বন্ধ করতে হবে

জাতীয় কৃষিক সমিতির বর্ধিতকর্মী সভায় আমিনুল হোসেন গোলাপ মধ্যসত্ব ভোগীদের স্বার্থে নয়-কৃষকদের স্বার্থে বাজার ব্যবস্থা গড়ে তুলতে হবে

বীরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপিত