Wednesday , 8 June 2022 | [bangla_date]

হরিপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে এমএএস রবিউল ইসলামকে সংবর্ধনা

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার এমএএস রবিউল ইসলাম প্রত্যক্ষ ভোটের মাধ্যমে “বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন” এর কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসাবে নির্বাচিত হওয়ায় হরিপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসাবে নির্বাচিত হওয়ায় বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলা প্রেসক্লাবের হলরুমে এমএএস রবিউল ইসলামকে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে বিজয়ী শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানাই প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম কবির ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ অন্যান্য সাংবাদিকগণ।
উল্লেখ, গত ৪জুন বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির গঠনের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এমএএস রবিউল ইসলাম ৯০৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয় এবং তার নিকটতম প্রার্থী মুনসুর হেলাল ৫২৩ ভোট পান। মোট ভোটার সংখ্যা ছিল ১ হাজার ৯শ তার মধ্যে ১৪৪৬ জন তাদের ভোট প্রয়োগ করেন।
“বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন” এর কেন্দ্রীয় কমিটির সভাপতি এমএএস রবিউল ইসলাম বলেন, ভোটারগণ তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে সভাপতি নির্বাচিত করেছেন। আমি বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন এর সকল সদস্যদের পাশে থেকে সেবামূলক কাজ করতে চাই।
তিনি আরো বলেন, নির্বাচনী পরিবেশে সুন্দর ও ভোট কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্ব পালন করে ফলাফল ঘোষনা পর্যন্ত সার্বিক সহযোগীতা করার জন্য দেশের সকল বিভাগ ও জেলা সমিতির সভাপতি সাধারণ সম্পাদক, সকল ভোটার, নির্বাচন কমিশনার, নির্বাচনের কাজে জড়িত সন্মানিত সকল পোলিং এজেন্ট এবং নির্বাচনে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্যকে আমার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে কৃজ্ঞতা প্রকাশ করছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ভূমি সেবা বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

লোকসভা নির্বাচন ভারতে: বাংলাবান্ধা স্থলবন্দর তিন দিন বন্ধ

ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সেতাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্পের উদ্বোধন

পঞ্চগড়ে শিল্পকলা একাডেমির উদ্যোগে বিশ^ সংগীত দিবস পালিত

১০ বছরেও আলোর মুখ দেখেনি ঠাকুরগাও জেলা পরিষদের শিশু পার্ক

এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ১০১ জন ইন্টার্ন চিকিৎসকের যোগদান

পীরগঞ্জে স্বাধীনতার ৫২ বছর পর শহিদ বুদ্ধিজীবী ডাঃ সুজাউদ্দীনের সমাধি সংরক্ষন কাজ শুরু

ঠাকুরগাঁওয়ে ৫০ বোতল ফেনসিডিল সহ ব্যবসায়ী আটক

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা-২০২২অনুষ্ঠিত