Friday , 17 June 2022 | [bangla_date]

৬ নং পীরগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন

আবু তারেক বাঁধন, পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৬ নং পীরগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে বাদল রহমানকে আহ্বায়ক এবং সাগর আলীকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

গত বুধবার পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সারোয়ার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান কর্ণেল (সদস্য সচিব পদ মর্যাদা) যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেন।

কমিটিতে আমিনুল ইসলাম, রুবেল হক,রাজু হক, শান্ত রায়, আজিজুল হক, সুমন রানা,রনি ইসলাম, সাঈদ ইসলাম,লেভিনসন হাসদা, ফুয়াদ, রুবেল ইসলাম, শাকিব কে যুগ্ন আহ্বায়ক ও সম্পদ, রবিউল,রিজন,কালাম, বিপ্লব, ফিরোজ, শামীমকে সদস্য করা হয়েছে।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সারোয়ার হোসেন বলেন পীরগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি কে দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেওয়া হয়েছে।

সদ্য ঘোষিত ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাদল রহমান ও সাগর আলী আহ্বায়ক কমিটি অনুমোদন করায়, পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, উপজেলা কমিটির বেধে দেয়া সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দলীয় গঠনতন্ত্র মোতাবেক কাজ করে যাব।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
দিনাজপুরের চিরিরবন্দরে  স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন

দিনাজপুরের চিরিরবন্দরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন

এম.এ কুদ্দুস সভাপতি, মতিউর সাধারণ সম্পাদক বিরল প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

দিনাজপুরে অংশীজনের সাথে অংশগ্রহণমূলক নীতি সংলাপে জেলা প্রশাসক জিও এনজিও’র মাধ্যমে দলিত ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মানের উন্নয়ন ঘটাত হবে

বিরামপুরে আধুনিক পদ্ধতিতে বোরো বীজ উৎপাদন ও রোপন

হরিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

রাণীশংকৈলে আইপিএল ঘিরে জমজমাট জুয়ার আসর

পীরগঞ্জে ভোমরাদহ ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল

প্রচেষ্টা ব্লাড ব্যাংক এর প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে ব্যাপক কর্মসূচি

রাণীশংকৈলে প্রশাসনিক কর্মকর্তার মাদক সেবনের ছবি ভাইরাল