Sunday , 12 June 2022 | [bangla_date]

অসমাপ্ত মসজিদের নির্মাণ কাজ চালু

অসমাপ্ত মসজিদের নির্মাণ কাজ চালু

মুসল্লিদের কষ্টের কথা চিন্তা করে অসাপ্ত মসজিদের নির্মাণ কাজ শুরু করার জন্য অসুস্থ্য মোহাম্মদ আলী চৌধুরী (বাদশা চৌধুরী) মসজিদ কমিটির সভাপতির হাতে পঞ্চাশ হাজার টাকা তুলে দিলেন।
রোববার মুন্সিপাড়াস্থ রাজারামপুর হাউজে পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের মোবারকপুর গ্রামের দীর্ঘদিন ধরে পরে থাকা জামে মসজিদের অসমাপ্ত নির্মাণ কাজ চালু করতে রাজারামপুর এলাকার মরহুম নুরুল হুদা চৌধুরী সাহেবের পুত্র এবং এলাকার জনগণ কর্তৃক দেয়া লৌহ মানব উপাধিতে ভূষিত মানবতার বন্ধু মোহাম্মদ আলী চৌধুরী (বাদশা চৌধুরী) মসজিদ কমিটির সভাপতি মোঃ আব্দুল আউয়াল এর হাতে ৫০ হাজার টাকা প্রদান করেন। এসময় বাদশা চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে মসজিদের নির্মাণ কাজ বন্ধ হয়ে থাকাতে এলাকার মুসল্লিদের খুব কষ্ট হচ্ছিল। তারা অনেক দুরের মসজিদে গিয়ে নামাজ পড়তেন। তারা আমাকে এ ব্যাপারে সহযোগিতার অনুরোধ জানালে আমি মসজিদ নির্মাণের জন্য ৫০ হাজার টাকা দেই। ইতিপূর্বে কাজ শুরু করার জন্য ১০ হাজার টাকা দিয়েছিলাম। আগামীতে ছাদ ঢালাইয়ের সময় আরও ২৫ হাজার টাকা দিব। এসময় এলাকার মোঃ আতিয়ার রহমান ও মমতাজ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে বিনা মুল্যে সরিষা বীজ ও সার বিতরন

আফগানিস্তানে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫০

ঠাকুরগাঁওয়ে সেনুয়া ইউনিয়নে নৌকার নির্বাচনী অফিসে আগুন

জাতীর জনক শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে প্রেসক্লাবের সাংবাদিকদের শ্রদ্ধাঞ্জলী অর্পণ

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ভরনিয়া দাখিল মাদ্রাসার ৭ শিক্ষার্থী নিয়ে পাঠদান করেন —১৮ জন শিক্ষক কর্মচারী

কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঢেমঢেমিয়া কালিমেলা

​চিত্রনায়িকা পরীমণি আটক, বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

ফুলবাড়ীতে নালা থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠী যুবকের লাশ উদ্ধার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নির্মাণ করা তোরণ ভেঙ্গে আগুন বিক্ষুদ্ধ জনতার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নির্মাণ করা তোরণ ভেঙ্গে আগুন বিক্ষুদ্ধ জনতার

মঙ্গলবার থেকে সাত দিনের লকডাউনে চাঁপাইনবাবগঞ্জ