Thursday , 16 June 2022 | [bangla_date]

আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক ফুলবাড়ীতে অবহিতকরণ কর্মশালা

আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক ফুলবাড়ীতে অবহিতকরণ কর্মশালা

দিনাজপুর প্রতিনিধি \দিনাজপুরের ফুলবাড়ীতে প্রত্যাশার বাংলাদেশের উদ্যোগে আউট অফ চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিইডিপি) সাব-কম্পোনেট ২.৫ কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা সরম্মলন কক্ষে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বাস্তবায়নে এই অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, পৌর মেয়র মো. মাহমুদ আলম লিটন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপ পরিচালক পারভেজ আক্তার খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শমসের আলী মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া, প্রত্যাশা বাংলাদেশের নির্বাহী পরিচালক শাহারিয়ার কবির শোভন, জেলা প্রোগ্রাম ম্যানেজার কামরুন্নাহার, উপজেলা ম্যানেজার তারভীর আহম্মেদ প্রমুখ। এতে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সুধিজনরা অংশ গ্রহন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জ রেল স্টেশনে জিআরপি পুলিশের বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজাকে কেন্দ্র করে মন্দিরে আবারো ১৪৪ ধারা জারি, — দীর্ঘ ১৫ বছরেও সমস্যা সমাধান হয়নি দুর্গাপূজা মন্দিরের !

পঞ্চগড়ে ঋণ এবং আত্মকর্মসংস্থান বিষয়ক রংপুর বিভাগীয় কর্মশালা

পীরগঞ্জে রংধনু বহুমুখী সমবায় সমিতির অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর ২০২৪-২৫ সেশনে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন ও অভিভাবক সমাবেশ

দিনাজপুরের বোচাগঞ্জ এ কেমন শ’ত্রুতা রাতের আধারে গাছ ক’র্তন

পল্লীশ্রী’র আদর্শ গ্রামের বার্ষিক গেদারিং অনুষ্ঠানে সদর ইউএনও পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূল¯্রােতে আনছে

হরিপুরে পূজা উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত

হাবিপ্রবিতে “ইফেক্টিভ কমিউনিকেশন অ্যান্ড প্রেজেন্টেশন স্কিলস” শীর্ষক কর্মশালা

হরিপুরে নির্মাণের দু’মাসেই আশ্রয়ণ প্রকল্পের ঘরে ফাটল আশ্রয় নেয়া মানুষগুলোর দিন কাটছে আতঙ্কে।