Friday , 24 June 2022 | [bangla_date]

আজাদ রিপন মোল্লা, ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন বিপুল, সাধারন সম্পাদক

আজাদ রিপন মোল্লা, ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন বিপুল, সাধারন সম্পাদক

খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩জুন) সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পাকেরহাটস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহ্ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন এর সঞ্চালনায় ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ সরকার, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগ সভাপতি নোমান পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমাদের ওপর হামলা করা হয়েছিল

পর্যটকদের জন্য চালু হলো টিউলিপ হোটেল

হরিমনি দ্যাস্যার দেবোত্তর এস্টেটের উদ্দ্যোগে ঐতিহ্যবাহী ‘দধি-কাদো’ খেলা ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ

ঠাকুরগাঁওয়ে বিএনপি’র বিক্ষোভ— পুলিশের বাঁধা !

বীরগঞ্জে খাবার খেয়ে এতিমখানার ৬০ছাত্র অসুস্থ্য

রাণীশংকৈলে অফিসে বসে ধূমপান করছেন উপজেলা প্রকৌশলী !

হাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নৌকা ডুবিতে ৭২ জনের প্রাণহানি! পঞ্চগড়ের বোদায় আউলিয়া ঘাট ট্রাজেডির এক বছর পুর্তি আজ!

র‍্যাব সম্পর্কে আপত্তিকর কথোপকথন ফাঁস: ২ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

আশিকুলকে হারানোর বেদনা ভুলতে পারছেন না পরিবার