Monday , 13 June 2022 | [bangla_date]

আটোয়ারীতে আইনশৃঙ্খলা ও চোরাচালান কমিটির সভা

মনোজ রায় হিরু, আটোয়ারী প্রতিনিধিঃ
পঞ্চগড়ের আটোয়ারীতেমাসিক আইনশৃঙ্খলা ও চোরাচালান কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।
সভায় ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ হুমায়ুন কবির, অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, ইউপি চেয়ারম্যানগন বিজিবি সদস্য, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ কুদ্দুশ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেসক্লাবের সম্পাদক এ রায়হান চৌধুরী রকি, বনিক সমিতির সম্পাদক জামিলুর রেজা মানিক প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় আইন শৃঙ্খলা ও চোরাচালান কমিটির সকল সন্মানিত সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম জানান, সভায় বিভিন্ন বিষয়ে অনেক ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরমধ্যেই আমরা বাজারের রাস্তা ও পানি নিষ্কাশন সহ মিনিবাস এবং সিএনজি/অটো বাজার থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে সকলকে সহযোগিতা করার আহবান জানান তিনি। #

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে যুক্ত প্রকল্পের আওতায় জেলা সিএসও ত্রৈমাসিক সভা

ইমাম প্রশিক্ষন কোর্সের সনদ বিতরণী অনুষ্ঠানে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

ঠাকুরগাঁওয়ে ন্যাচারাল ডাইং প্রশিক্ষণ ও সার্টিফিকেট বিতরণ

আমদানি রফতানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে নানা সমস্যা নিয়ে ভারত-বাংলাদেশের ব্যবসায়ীদের নিয়ে যৌথ বৈঠক

মশার উৎপাতে অতিষ্ঠ বীরগঞ্জ পৌরবাসী

পা দিয়ে লিখে হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটে মেধা তালিকায় স্থান পেয়েছেন প্রতিবন্ধী মানিক

দিনাজপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে ঋণ প্রদানের সক্ষমতা অর্জন করেছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ’র উদ্যোগে শিক্ষার্থীদের ডিজিটাল উপস্থিতি শুরু

রাণীশংকৈলে যৌতুকের টাকায় প্রাইভেট কার ড্রাইভিং শিখতে গিয়ে আহত-৪