Sunday , 19 June 2022 | [bangla_date]

আটোয়ারীতে এমকেপি’র আয়োজনে সুশিল সমাজ ও যুব গ্রæপের আলোচনা সভা

আটোয়ারীতে এমকেপি’র আয়োজনে সুশিল  সমাজ ও যুব গ্রæপের আলোচনা সভা

আটোয়াী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে মানবকল্যাণ পরিষদÑ এমকেপি’র আয়োজনে সুশিল সমাজ ও যুব গ্রæপের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দাতাসংস্থা দি-এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় “ ইনসিওরিং পিপলস্ পার্টিসিপেশন অন পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট পলিসি অফ কোভিড-১৯ সিচিউয়েশন ইন নর্দান বাংলাদেশ” প্রকল্পের আওতায় ১৫ জুন ২০২২ হতে ১৯ জুন ২০২২ ইং তারিখ পর্যন্ত উপজেলার তোড়িয়া, আলোয়াখোয়া, রাধানগর ও বলরামপুর ইউনিয়নের সুশিল সমাজ ও যুব গ্রæপের আলোচনা সভা মানব কল্যাণ পরিষদ এমকেপির আয়োজনে অনুষ্ঠিত হয়। উক্ত সভা সমূহে স্ব স্ব ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের সচিবগণ উপস্থিত থেকে জনসচেতনতামূলক বক্তব্য রাখেন। সভাসমূহে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রকল্প অফিসার মোঃ রহমত আলী, সহকারী অফিসার শিরীনা ইয়াসমিন ও সহকারী অফিসার কায়ছার আলী। উক্ত সভায় জেন্ডার মানবাধিকার সুশাসন বিষয়ে আলোচনা হয়। তৃণমূল পর্যায়ে অধিকার বঞ্চিত মানুষ সরকারী সেবা কিভাবে পেতে পারে সে বিষয়ের উপর গুরুত্বারোপ করে বিস্তারিত আলোচনা হয়। এতে করে সংশ্লিষ্ট সরকারী দপ্তর সমূহের স্বচ্ছতা জবাবদিহিতা বৃদ্ধির পাশাপাশি অধিকার বঞ্চিত মানুষের অধিকার সংরক্ষনের পথ সুগম হবে বলে মন্তব্য করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সারাদেশে করোনায় সর্বোচ্চ রেকর্ড ১৬৪ জনের মৃত্যু, শনাক্ত ৯৯৬৪

বই এর নির্যাস প্রকৃত জ্ঞান আহরনে সহায়ক-এমপি জুঁই

ঠাকুরগাঁওয়ে পিডিবির সম্পদ ও জিনিসপত্র হরিলুট !

বীরগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ

বীরগঞ্জের পল্লীতে একত্রিত কুরবানির শত বর্ষের ঐতিহ্য

বিরলে মাদ্রাসা শিক্ষিকাকে ধ’র্ষ’ণের অভি’যোগে ওই মাদ্রাসার শিক্ষক গ্রে’ফ’তার

হাবিপ্রবিতে “ইন্টার ডিসিপ্লিনারি রিসার্চ অ্যান্ড সাস্টেইনেবল ইকনোমি” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

জমে উঠেছে কান্তজিউ মন্দিরের রাস মেলা

দিনাজপুরে হত্যা মামলার রায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

গনপূর্ত বিভাগ আন্তঃ ডিভিশন ব্যাটমিন্টনে চ্যাম্পিয়ন পঞ্চগড়