Thursday , 9 June 2022 | [bangla_date]

আটোয়ারীতে কেক কেঁটে ও আলোচনা সভার মধ্যদিয়ে যায়যায়দিনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মনোজ রায় হিরু, আটোয়ারী প্রতিনিধি ঃ
অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে দেশের প্রথম সারির জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারী প্রেসক্লাবে কেক কাঁটা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ রায়হান চৌধুরী রকি’র সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা শুরু হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি ও আটোয়ারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক। আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান মালায় উপস্থিত থেকে যায়যায়দিন পরিবারের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোঃ দুলাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ সানোয়ার হুদা সাধন, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আবু জাহেদ, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ কুদ্দুস, আটোয়ারী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আনিসুর রহমান, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, পার্শ্ববর্তী বোদা প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম, বিটিভি’র পঞ্চগড় প্রতিনিধি মোঃ আমির খসরু লাবলু সহ যায়যায়দিন পাঠক ফোরামের সম্মানিত সদস্যবৃন্দ। অতঃপর কেক কেঁটে এবং দুপুরের খাবার পরিবশনের মধ্যদিয়ে কর্মসূচির ইতি টানা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বাংলাবান্ধা স্থলবন্দরে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপনে বিজিবি-বিএসএফের সাংস্কৃতিক ও রিট্রিট প্যারেড প্রদর্শন

জেনে শুনে সিদ্ধান্ত নেবেন ৫বছর কে আপনাদের দ্বায়িত্ব নেবে ——–রাণীশংকৈলে হাফিজউদ্দীন আহম্মেদ এমপি

দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে সমন্বয় সভা

দিনাজপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে  সহকারী শিক্ষকদের চতুর্থ দিনের কর্মবিরতি

দিনাজপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে সহকারী শিক্ষকদের চতুর্থ দিনের কর্মবিরতি

নবাবগঞ্জে দাফনের ৬ মাস পর কবর থেকে কিশোরের লাশ উত্তোলন

বোচাগঞ্জে ইটভাটার পেটে কৃষি জমির উপরিভাগের মাটি, কমছে আবাদি জমির পরিমান

দিনাজপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসব পালিত

দিনাজপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসব পালিত

এই বাংলাদেশ স্মাট এবং উন্নত বাংলাদেশ হবে ইনশাআল্লাহ—নৌ পরিবহন প্রতিমন্ত্রী

হিলিতে শিক্ষার্থীদের রং-তুলির আঁচড়ে বদলে যাচ্ছে দেয়ালের চিত্র

পঞ্চগড়ে শেখ কামাল আন্তঃস্কুল-মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার জেলা পর্যায়ের খেলা