Wednesday , 15 June 2022 | [bangla_date]

আটোয়ারীতে জৈষ্ঠ্যের ঝড়ের তান্ডব

মনোজ রায় হিরু, আটোয়ারী প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে জৈষ্ঠ্যের ঝড়ের তান্ডব চলেছে কয়েক গ্রামে। উপজেলার রাধানগর ইউনিয়নের ডুংডুঙ্গী ও আশেপাশের কয়েক গ্রামে মঙ্গলবার রাতে ঘটে যাওয়া ঝড়ের তান্ডবে অপরিসীম ক্ষতি হয়েছে। ঝড়ে বেশকিছু কাঁচা ঘরবাড়ি ভেঙ্গে পড়েছে, বড় বড় গাছ ও বাঁশবাগান উপড়ে পড়ে চলাচলের অসুবিধা হয়েছে। পাশাপাশি আমন ধানের বীজতলা, পাট সহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার ছিঁড়ে ও খুটি ভেঙে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এপ্রসঙ্গে ডুংডঙ্গী এলাকার প্রবীণ কৃষক বিমল বর্মন জানান, তার একটি কাঁচা ঘর সহ অনেক গাছ ভেঙ্গে পড়েছে। তিনি আরো জানান, চলতি মৌসুমে অনেক খরচ করে ২ একর জমিতে পাট বোপন করেছেন। কিন্তু ঝড়ে তার মতো আরো অনেকের পাটক্ষেত মাটিতে নুইয়ে পড়ায় চাষাবাদের খরচ উঠা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। এছাড়াও সৃষ্ট ঝড়বৃষ্টির কারনে ওই এলাকায় নির্মিতব্য মাননীয় প্রধানমন্ত্রী’র উপহারের বাড়ির ওপর গাছ ভেঙে পড়ে নকুল নামের এক নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। এ বিষয়ে ইউএনও মোঃ মুসফিকুল আলম হালিম বলেন, তিনি ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন এবং এক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এলাকাবাসী ঝড়ের সংকট কাটিয়ে উঠতে এ প্রতিনিধির মাধ্যমে উপজেলা প্রশাসন তথা সরকারের আশু সহযোগিতা চেয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরামপুরে এ্যাম্পোল ইনজেশকনসহ একজন আটক

ঠাকুরগাঁওয় পৌরসভার সড়কের বেহাল দশা, অল্প বৃষ্টিতে তলিয়ে যায় পুরো এলাকা

বীরগঞ্জে ভ্যাকুর আঘাতে শিশু মৃত্যুতে থানায় মামলা

দিনাজপুরে নার্সিং কর্মকর্তা ও নার্সিং শিক্ষার্থীদের পতাকা মিছিল

গণমাধ্যমের সোচ্চারে প্রাঁণে বাঁচলো দিনাজপুর-সেতাবগঞ্জ সড়কের ৭৪টি গাছ

বীরগঞ্জে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা, রহস্য উদ্ঘাটনে পুলিশ

বোদায় অসামাজিক কাজে জড়িত থাকায় ৩ নারীসহ যুবক আটক

উচ্ছাস ভাঁজ পত্রের দশকপূর্তি অনুষ্ঠানে দিনাজপুর শিক্ষা বোর্ড চেয়ারম্যান কবিরা সমাজের সেই ব্যক্তি যিনি তার নিজস্ব আবেগ এবং লেখার মাধ্যমে সমাজ ব্যবস্থার প্রতিচ্ছবি তুলে ধরেন

উচ্ছাস ভাঁজ পত্রের দশকপূর্তি অনুষ্ঠানে দিনাজপুর শিক্ষা বোর্ড চেয়ারম্যান কবিরা সমাজের সেই ব্যক্তি যিনি তার নিজস্ব আবেগ এবং লেখার মাধ্যমে সমাজ ব্যবস্থার প্রতিচ্ছবি তুলে ধরেন

বীরগঞ্জে নবাগত ইউএনও জিনাত রেহানার সাথে সুধীজনদের মতবিনিময়

পীরগঞ্জে লুকোচুরি ফাস্টফুড এন্ড চাইনিজ রেষ্টুরেন্ট উদ্বোধন