Monday , 27 June 2022 | [bangla_date]

আটোয়ারীতে ভোটর তালিকা হালনাগাদ করণে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগণের প্রশিক্ষণ

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২২ উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ঢাকা’র আয়োজনে এবং উপজেলা নির্বাচন অফিস আটোয়ারী’র ব্যবস্থাপনায় রবিবার (২৬ জুন) আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ৯জন সুপারভাইজার এবং ৪৬জন তথ্য সংগ্রহকারীদের দিনব্যাপী এ প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন জেলা নির্বাচন অফিসার মোঃ আলমগীর ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ সহিদুল আলম। উপজেলা নির্বাচন অফিসার সহিদুল আলম বলেন, ২৮ জুন ২০২২ তারিখ থেকে ২০ জুলাই পর্যন্ত তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। এতে ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে যাদের জন্ম এমন ভোটারযোগ্য নাগরিকদের নিবন্ধনের জন্য তথ্য সংগ্রহ করা হবে। ১৮ বছর হলেই সরাসরি তাদের ভোটার তালিকাভুক্ত করা হবে। আর মৃত ভোটরদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। তিনি বলেন, নির্ভুল ভোটার তালিকা তৈরী করতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের এ প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য কাজী লুৎফুর রমান চৌধুরী আর নেই

ঠাকুরগাঁওয়ের রুহিয়া ও হরিপুর থানা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

আটোর মোহাম্মদীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষর সাথে আউলিয়াপুকুর হাই-উল-উলুম-ফাযিল মাদ্রাসা এলাকাবাসীর সাথে মতবিনিময়

বালিয়াডাঙ্গীতে মৌমাছির কামড়ে আহত অর্ধশত

ঠাকুরগাঁওয়ে এক নারীকে মারপিটের অভিযোগের মামলায় ইউপি সদস্য গ্রেফতার

বাংলাদেশের অনুর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দল সিরিজ জয় করে পাকিস্তান সফর শেষে দেশে ফিরেছে

পঞ্চগড়ে কৃষকদলের মতবিনিময় সভা

দিনাজপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি: এর ব্যবস্থাপনা কমিটির সভাপতির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ এনে সহ: সভাপতি মো: সাদিকুল ইসলাম জয়‘র পদত্যাগ

দিনাজপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি: এর ব্যবস্থাপনা কমিটির সভাপতির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ এনে সহ: সভাপতি মো: সাদিকুল ইসলাম জয়‘র পদত্যাগ

ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন দিনাজপুর কেন্দ্রের আয়োজনে বিদায় ও বরণ

আনন্দ মেলার নামে জুয়া, লটারী, হাউজি ও অশ্লীল নৃত্যসহ সকল অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবীতে বীরগঞ্জে মানববন্ধন