Friday , 24 June 2022 | [bangla_date]

ওয়ার্ল্ড ভিশনের অর্ধ-বার্ষিক শিখন কর্মশালায় বক্তারা আমরা নৈতিক শিক্ষায় শিক্ষিত ও বিবেকবান প্রজন্ম দেখতে চাই

বৃহস্পতিবার মির্জাপুর এনজিও ফোরাম কনফারেন্স রুমে দিনাজপুরের হত দরিদ্র জনগণের মধ্যে বিশুদ্ধ পানি ও পয়ঃনিস্কাশন ব্যবস্থা নিশ্চিতকরণ, সহজ প্রাপ্যতা ও উন্নয়ন প্রকল্পের এবং দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ আয়োজনে অর্ধ বার্ষিক শিখন কর্মশালা- অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল। স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম ক্যাপাসিটি স্পেশালিস্ট মোঃ মবিন উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রজেক্ট অফিসার মিলিতা সরকার। উক্ত কর্মশালায় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পানি ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক, স্বাস্থ্য কর্মী, ওয়ার্টসন কমিটি, পৌরসভা ও ইউপি পরিষদের সদস্য এসএমসি ও সিসিএমসি’র সদস্যবৃন্দ অংশগ্রহণ করে। এই প্রকল্পে ৬ মাসের কাজের সফলতা, ব্যর্থনা ও শিখন খুঁবে বের করা এবং প্রকল্পকে আরও গতিশীল করতে কর্মশালায় অংশগ্রহণকারী উপকারভোগীরা পরামর্শ প্রদান করেন। প্রধান অতিথি কর্মশালার সমাপনী অনুষ্ঠানে দিনাজপুর সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিরাজুল ইসলাম বলেন, আমরা নৈতিক শিক্ষায় শিক্ষিত ও বিবেকবান প্রজন্ম দেখতে চাই। এরজন্য স্বাস্থ্যসম্মত লেট্রিন, বিশুদ্ধ পানি, পয়ঃ নিষ্কাশন ব্যবস্থার উন্নতি ঘটাতে এই প্রকল্প কাজ করে যাবে। এই প্রকল্প দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়ন, আউলিয়াপুর ইউনিয়ন, চেহেলগাজী ইউনিয়ন ও দিনাজপুর পৌরসভায় বাস্তবায়িত হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামায় আ:লীগের প্রভাবশালী নেতা কর্তৃক বসতবাড়ীর জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আটোয়ারীতে কালের কন্ঠ শুভ সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ভূমিহীন ও গৃহহীনদের জমি ও গৃহ হস্তান্তর ঠাকুরগাঁও জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং !

শিল্পী মরহুম মোহাম্মদ আবু সাঈদের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা

লালমনিরহাটে বিমান তৈরি করা হবে : প্রধানমন্ত্রী

দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে দিনাজপুর পৌর এলাকার সার্বিক উন্নয়নে ব্যবসায়ীবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নতুন বই পেয়ে খুশিতে আত্বহারা শিক্ষার্থীরা!

নানা কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে হানাদার মুক্ত দিবস পালিত

দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের ডিপ্লোম ইন মিডওয়াইফারি কোর্সের ছাত্রীদের বেল্ট পরিবর্তন

ভাড়াবাড়িতে চলে রাণীশংকৈল পৌরসভার কার্যক্রম