Wednesday , 22 June 2022 | [bangla_date]

কালাপুকুর প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষ বিতরণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধিঃ বর্ষাকাল বেশি করে গাছ লাগান এই শ্লোগানকে সামনে রেখে এবং প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে কালাপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষ বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুন -২০২২) দুপুরে বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের ৬১নং কালাপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে মা সমাবেশে আলোচনা সভা শেষে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষ বিতরণ করা হয়। এসময় কালাপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও যুব উদ্দোক্তা শফিকুল ইসলাম (মন্ডল)অভিভাবক, যুব ও শিশুদের মাঝে একটি করে ফলজ গাছ বিতরন করেন। অনুষ্ঠানে ৮নং ভোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রহিদুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা রেজাউল ইসলাম, স্কুলের প্রাক্তন সভাপতি আব্দুল কুদ্দুস, স্কুল কমিটির সহ সভাপতি আব্দুল করিম, ৫নং ওয়ার্ড মেম্বার আশরাফুল ইসলাম, বিদ্যুৎ সাহি সদস্য আমানুল হক সহ অভিভাবক ও স্কুলের ছাত্র -ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালাপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক তাহসিন ফাতেমা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ৫ বছরের শিশু ধর্ষণের শিকার

পঞ্চগড়ে ইউনিয়ন পরিষদে ফ্রি ওয়াইফাই জোন উদ্বোধন

বোচাগঞ্জে স্বতন্ত্র এমপি প্রার্থী ড. জীবন চৌধুরীর ব্যাপক গণসংযোগ

রাণীশংকৈলে নবযোগদান শিক্ষকদের আয়োজনে ই্ফতার মাহফিল

বোচাগঞ্জে অধ্যক্ষ আব্দুর রশিদ স্যারের রোগ মুক্তি কামনায় দোয়া

কর্মজীবী শিশুদের স্কুলগামী করতে তাদের অভিভাবকদের মাঝে ভ্যান বিতরণ

গ্রামীণ কৃষক-ক্ষেতমজুরদের জীবন-জীবিকা নিশ্চিত করার লক্ষে পঞ্চগড়ে কৃষি খাতে বাজেট বরাদ্দের দাবীতে স্মারকলিপি প্রদান

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর শহর কমিটির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

বীরগঞ্জে মোটরসাইকেল ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪

হরিপুরে ভ্যানের নিচেপড়ে স্কুল ছাত্রেে মৃত্যু

হরিপুরে ভ্যানের নিচেপড়ে স্কুল ছাত্রেে মৃত্যু