Sunday , 12 June 2022 | [bangla_date]

খানকাহ্ রহমানীয়া নুরানী তালিমুল কুরআন ও হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

খানকাহ্ রহমানীয়া নুরানী তালিমুল কুরআন ও হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

দিনাজপুর শহরের উত্তর চাউলিয়াপট্টিস্থ খানকাহ্ রহমানিয়া নূরানী তা’লিমুল কুরআন ও হাফেজিয়া মাদ্রাসার ২০২২ সালের সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১১ জুন ২০২২ শনিবার সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে এ উপলক্ষে সকল শিক্ষার্থীদের মাঝে সাময়িক পরীক্ষার ফলাফল তুলে দেওয়া হয় এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে মাদ্রাসা ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ বজলুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদ্রা কমিটির সাধারন সম্পাদক ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সাখাওয়াত হোসেন সাকু, সমাজসেবক সাইজউদ্দীন আহমেদ, দিনাজপুর পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী আশরাফউজ্জামান বাবু, সহ-সেক্রেটারী মোঃ রাজিউর রহমান, অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মাওঃ মোঃ জসিম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসা কমিটির কোষাধ্যক্ষ মোঃ সোহেল রেজা, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, এলাকার গন্যবান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীবৃন্দ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে সাময়িক পরীক্ষার ফলাফল প্রদান এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আরও বাড়বে দিন-রাতের তাপমাত্রা

ছাত্রশিবিরের উদ্যোগে হাবিপ্রবি’র শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান

তেঁতুলিয়ায় ৯৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদককারবারি গ্রেফতার

রাণীশংকৈলে অটিস্টিক ও প্রতিবন্ধী শিশুদে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণর

পীরগঞ্জে দূর্গা পূজা উপলক্ষে শ্রমিকদের মাঝে অনুদান প্রদান

ফুলবাড়ীতে জামায়াতের বাছাইকৃত কর্মী সমাবেশ অনুষ্ঠিত

খানসামা ও ঘোড়াঘাটে দুই দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ

ট্রেনের টিকিট কালোবাজারিতে যুবক আটক

হোয়াইট হাউসের উচ্চপদে দায়িত্ব পেলেন ময়মনসিংহের জাইন সিদ্দিকী

ঠাকুরগাঁওয়ে একটি অবৈধ কারখানা কাগজ পত্রছাড়াই ড্রামের ময়লাযুক্ত তেল বোতলে ভরে বিক্রি করা হচ্ছে