Sunday , 26 June 2022 | [bangla_date]

খানসামায় ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলার ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলার ভাবকি ইউনিয়নের কাচিনীয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত ফাইনাল খেলায় বালক দল কুমড়িয়া-১ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বালিকা দল মারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা এরশাদুল হক চৌধুরী, ভাবকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন, সহকারী শিক্ষা কর্মকর্তা এস. এম. এ মান্নান, ভাবকি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আঃ সামাদ, কাচিনীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাফিউল ইসলাম, কুমড়িয়া-১ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল হক, মারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেয়ামুল ইসলাম, উত্তমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি রায়সহ ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
এছাড়াও উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের বালক দল হাসিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বালিকা দল গোয়ালডিহি ময়দানডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়, আঙ্গারপাড়া ইউনিয়নের বালক দল ছাতিয়ানগড়-১ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বালিকা দল পাকেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়, খামারপাড়া ইউনিয়নের বালক দল বালাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বালিকা দল গাড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং ভেড়ভেড়ী ইউনিয়নের বালক দল কালিরবাজার আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বালিকা দল টংগুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। আলোকঝাড়ি ইউনিয়নের আন্ত প্রাথমিক বিদ্যালয়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় নি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শোকাবহ আগস্টে হাবিপ্রবিতে মাসব্যাপী কর্মস‚চি গ্রহণ

হরিপুরে আইন শৃঙ্খলা সভা ও ইফতার মাহফিল

বীরগঞ্জে কলাচাষীর ১১৬ টি কলার পীর কর্তন করেছে দূবৃর্ত্তরা

রাণীশংকৈলে বাবা-মায়ের স্বপ্ন পূরণে বউ আনলেন হেলিকপ্টারে

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ধর্মীয় প্রতিষ্ঠান ও রাস্তা সংস্কারে জন্য ১৫ লক্ষ টাকা অনুদান বিতরণ

কামাল স্যার ক্যাডেট ও একাডেমী কোচিং’র মেধা বৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণ

দিনাজপুরসহ উত্তরের কয়েক জেলায় হেমন্তের শুরুতে শীতের আমেজ

পরমত সহিষ্ণুতা, শ্রদ্ধাবোধ ধার্মিকতার প্রথম সোপান- এমপি গোপাল

ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশীপ অ্যাওয়ার্ড পেলেন অধ্যক্ষ নাজমা শিরিন।

ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিবের মেয়ে-জামাতাকে সংবর্ধনা