Thursday , 30 June 2022 | [bangla_date]

খানসামায় জলাবদ্ধতা নিরসনে ক্যানেল সংস্কারের কাজ শুরু

প্রতিবারের বর্ষা মৌসুমে জলাবদ্ধতার হাত থেকে নিরসনে দিনাজপুরের খানসামার গোয়ালডিহির নলবাড়ী গ্রামের মাটিয়ালের ব্রিজ থেকে পুষুপাড়া পর্যন্ত প্রায় ১ কিলোমিটার ক্যানেল সংস্কারের কাজ শুরু করা হয়েছে। এতে প্রায় দুই শতাধিক কৃষকের মাঝে স্বস্তি ফিরেছে।
দীর্ঘদিন ধরে ক্যানেলটি সংস্কার না হওয়ায় প্রতিবার বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে প্রায় দুই শতাধিক একর জমিতে চাষ হয় না। ফলে ক্ষতিগ্রস্ত হয় ওই এলাকার কৃষক। এসব দিক বিবেচনায় স্বাভাবিক পরিবেশে চাষাবাদের লক্ষ্যে এ ক্যানেল সংস্কারের কার্যক্রম শুরু করে ইউনিয়ন পরিষদ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে কাবিখা প্রকল্পের আওতায় এই ক্যানেল সংস্কার কাজের উদ্বোধন করেন গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন বলেন, কৃষক ও কৃষাণীদের ক্ষতি কমাতে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। তবে ওই ক্যানেলের পানি প্রবাহের স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন। সংস্কার কাজের সময় উপস্থিত ছিলেন-ইউপি সদস্য রওশন আলী রোকন, নুর ইসলাম ও বিমল চন্দ্র রায় প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে অবৈধ ভাবে ডাক্তার পদবী ব্যবহার করায় এক লক্ষ টাকা জরিমানা

বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র—-হুইপ ইকবালুর রহিম

নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি

এই দেশকে টেনে আর নিচে নামানো যাবেনা ———-নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ

বোচাগঞ্জে শুভ মহালয়া উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বোচাগঞ্জে শুভ মহালয়া উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিরামপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

এমজিএসপি প্রকল্প প্রতিনিধির সেতাবগঞ্জ পৌরসভা পরিদর্শন

ঠাকুরগাঁওয়ে ভূট্রা চাষে বাজিমাত : ভাল ফলনের সম্ভাবনা ।

বীরগঞ্জে আদালতের আদেশকে অমান্য করে গোডাউন ঘর নির্মাণ

অসুস্থ বৃদ্ধের পাশে বীরগঞ্জ পৌর মেয়র মোশারফ হোসেন বাবুল