Friday , 24 June 2022 | [bangla_date]

খানসামায় বিনামূল্যে ছওয়াব এর অর্থায়নে নলকূপ পেল ৯৭ দরিদ্র পরিবার

খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলায় বিনামূল্যে নলকূপ পেল ৯৭ দরিদ্র, বিধবা ও এতিম পরিবার।
সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যাডভান্সমেন্ট অব বাংলাদেশ (ছওয়াব) এর অর্থায়নে শুক্রবার (২৪ জুন) সকালে উপজেলার পাকেরহাট বাজারে তালিকাভুক্ত এসব পরিবারের মাঝে নলকূপগুলো হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ছওয়াবের সিনিয়র প্রোগ্রাম অফিসার আবু সাঈদ মোল্লা, খামারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, ইউপি সদস্য শাহজাহান পাটোয়ারী, তমিজ উদ্দিন,ইউপি সদস্যা আছিয়া বেগম, সাবেক ইউপি সদস্য মানিক রায়, বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ও সুধীজন।
ছওয়াবের সিনিয়ার প্রোগ্রাম অফিসার আবু সাঈদ মোল্লা বলেন, সরেজমিনে দেখে উপজেলার প্রত্যন্ত এলাকায় সঠিক ব্যক্তি, পরিবার ও স্থান নির্বাচন করে উপকারভোগীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। নলকূপ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান এবং এর প্লাটফর্ম তৈরী করা দেয়া হবে।
তিনি আরো জানান, ছওয়াবের মূল উদ্দেশ্য হল দুস্থ পরিবার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান ও রাস্তার পাশে পথচারীদের জন্য নলকূপ স্থাপন করা। যাতে তৃণমূল পর্যায়ের এসব সাধারণ মানুষ বিশুদ্ধ পানি পান করতে পারে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে করোনা সংক্রমণরোধে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ

বোদায় নৌকা প্রতীকে নির্বাচনী গণসংযোগ ও পথ সভা অনুষ্ঠিত

প্রেমের টানে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসা ভারতীয় কিশোরীকে জেল হাজতে প্রেরণ

রাণীশংকলৈে এস.এম. ই কৃষক সমতিি – বদিায়ী কৃষি অফসিারকে সংর্বধনা

পঞ্চগড় থেকে প্রথম অনলাইনে দলীয় মনোয়নপত্র জমা দিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি নাঈমুজ্জামান মুক্তা

বীরগঞ্জে নওপাড়া স্কুল ও কলেজের অফিস সহকারীর পুনঃ যোগদান বন্ধের দাবিতে মান’বব’ন্ধন

নবাবগঞ্জে করলা ক্ষেত দেখতে গিয়ে বজ্রপাতে দু’জনের মৃত্যু

ঢাকা বিশ্বিবদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করলেন ঠাকুরগাঁও ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ সেলিমা আখতার

দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে উপকারভোগীদের মাঝে উন্নত প্রযুক্তিতে গবাদি প্রাণি ও হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ

চিরিরবন্দরে আ’লীগের নবনির্বাচিত সভাপতি ও সম্পাদককে গণসংবর্ধনা