Friday , 24 June 2022 | [bangla_date]

ঘোড়াঘাটে কৃষক দলের সদস্য নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

ঘোড়াঘাটে কৃষক দলের সদস্য  নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে ২০২১-২২ অর্থবছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় ৫টি এস.এম.ই কৃষক দলের সদস্যদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) উপজেলার বরাতীপুর দরগাপাড়া গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঘোড়াঘাটের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত মাঠ দিবসে কৃষক মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মমদেল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ এখলাছ হোসেন সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রুহুল আমিন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফারুক হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বরাতিপুর এস.এম.ই কৃষক দলে সভাপতি মনোয়ার হোসেন সহ প্রমুখ। অনুষ্ঠিত মাঠ দিবসে ৫টি এস.এম.ই কৃষক দলের ৫০জন কৃষক অংশ গ্রহণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পেঁয়াজের সংকট কমাতে চিরিরবন্দরে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ

প্রথমবারের মতো অনুষ্ঠিত বালুবাড়ী ফ্রেন্ডশীপ ক্রিকেট টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট

দিনাজপুরে জাসাসের উদ্যোগে মানববন্ধন

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় শেখ হাসিনার বিকল্প নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

গাছের প্রকৃত মালিক কে? রাণীশংকৈলে ডালপালা বিহীন গাছটি আটক করেছে ইউএনও

বিসিএস পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কৃতি সন্তানদের সংবর্ধনা ও সন্মানণা স্মারক প্রদান

দিনাজপুর কেয়ার নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

রুপশ্রী দুস্থ নারী উন্নয়ন সংস্থার উঠান বৈঠক

রুপশ্রী দুস্থ নারী উন্নয়ন সংস্থার উঠান বৈঠক

অনির্দিষ্টকালের জন্য বন্ধ দিনাজপুরের মধ্যপাড়া পাথরখনির উৎপাদন

দিনাজপুরে চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার