Sunday , 12 June 2022 | [bangla_date]

চিরিরবন্দরে চেক ডিসওনার মামলায় মাদ্রাসার সুপার গ্রেফতার

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে চেক ডিসওনার মামলায় এক মাদ্রাসা সুপারিন্টেনডেন্টকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১০ জুন শুক্রবার দিবাগত রাত ৯টায় উপজেলার অমরপুর ইউনিয়নের শান্তিরবাজার নামক স্থান থেকে পুলিশ তাকে আটক করে।
জানা গেছে, বাসুদেবপুর হাই উল উলুম দাখিল মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট মো. রফিকুল ইসলাম পার্শ্ববর্তী পীরগঞ্জ বাজারের আব্দুল জব্বারের মেয়ে শহরবানুকে চাকুরীর প্রলোভন দেখিয়ে ২০১৪ সালে তার স্বামী মাহমুদুল হাসান সুমনের নিকট থেকে ৪ লাখ টাকা নেয়। পরবর্তীতে চাকুরী না হওয়ায় টাকা ফেরত চাইলে সুপারিন্টেনডেন্ট বিভিন্ন তালবাহানা করে অবশেষে তার নিজস্ব একাউন্টের একটি চেক ও স্ট্যাম্পে মুচলেকা প্রদান করেন। সুপারিন্টেনডেন্ট রফিকুল ইসলামের হিসাব নম্বরে চেকটি ডিসওনার হলে ভুক্তভোগী আদালতে একটি মামলা দায়ের করেন। আদালতের বিজ্ঞ বিচারক গ্রেফতারী পরোয়ানা জারী করলে পুলিশ ওই সুপারিন্টেনডেন্টকে আটক করে আদালতে প্রেরণ করে।
মামলার বাদী মাহমুদুল হাসান সুমন জানান, টাকা ফেরত দিতে তালবাহানাসহ অকথ্য ভাষায় গালিগালাজ করত। আমাকেসহ আমার শ্বশুড়, সমন্ধীর নামে মিথ্যা মামলা করে। বাধ্য হয়েই আমি ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে চেক ডিসওনারের মামলা দায়ের করি।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ জানান, বিজ্ঞ আদালতের গ্রেফতারী পরোয়ানামূলে তাকে আটক করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আমেরিকান সৈন্য নির্ধারিত সময়সীমার পরও আফগানিস্তানে থাকতে পারে

বীরগঞ্জে পুকুরের মাছ বিক্রির টাকা বণ্টন

পীরগঞ্জে কিশোর কিশোরীদের জীবন দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঘোড়াঘাটে ২১ তম পূণ্যময় যীশু খ্রীষ্টের পুনরুত্থান উপাসনা

বীরগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মুদি ব্যবসায়ীর মৃত্যু

বোদায় ইসলামী আন্দোলন উপজেলা কমিটি গঠন নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহন

কাহারোল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি সাইফুল ও সাধারণ সম্পাকদক আমিনুল

বোদা পৌরসভায় ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন বিএনপি নেতা আজাদ

পীরগঞ্জে পৌর নির্বাচন উপলক্ষে যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত

দিনাজপুরে ঐতিহ্যবাহী মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান অরবিন্দ শিশু হাসপাতালে ভবনের ৭তলার ছাদ ঢালাই সম্পন্ন