Monday , 20 June 2022 | [bangla_date]

চিরিরবন্দরে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে ঘরে চান্দোয়ানি টাঙানোর সময় বিদ্যুতায়িত হয়ে তামিম আরা ওরফে তানিয়া (১৫) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত তানিয়া উপজেলার আলোকডিহি ইউনিয়নের বেকিপুলবাজারের মো. তোফাজ্জল হোসেন ওরফে ব্যাঙগাইর মেয়ে এবং আলোকডিহি জে, বি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মানবিক শাখার ছাত্রী।
এ ঘটনাটি রবিবার আনুমানিক বিকাল ৩টায় উপজেলার আলোকডিহি ইউনিয়নের বেকিপুলবাজারের সন্নিকটে ঘটেছে।
জানা গেছে, ওই সময় ঘরে চান্দোয়ানি টাঙানোর সময় পাগলু ফ্যানের তারে হাত স্পর্শে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয় তানিয়া। এ ঘটনার টের পেয়ে তার পিতামাতাসহ বাড়ির লোকজন সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলার গ্রামীণ শহর রানীরবন্দরে স্থানীয় চিকিৎসকের নিকট নিয়ে আসলে, চিকিৎসক তাকে সৈয়দপুর হাসপাতালে নেয়ার পরামর্শ প্রদান করেন। অসুস্থ তানিয়াকে সৈয়দপুর হাসপাতালে নেয়ার পথেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
আলোকডিহি জে, বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন কুমার দাস বিদ্যুতায়িত হয়ে তানিয়ার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে নিখোঁজের দুইদিন পর পুকুর থেকে উদ্ধার হল ঔষধ ব্যবসায়ী সাধন চন্দ্রের লাশ

ঠাকুরগাঁওয়ে শিক্ষানবিশ আইনজীবির ওপর সন্ত্রাসী হামলা

বীরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

হাবিপ্রবিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা  মুজিব-এঁর জন্মদিনে শ্রদ্ধা নিবেদন

হাবিপ্রবিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব-এঁর জন্মদিনে শ্রদ্ধা নিবেদন

কাহারোলে উপজেলা শিক্ষা অফিসারের অপসারনের দাবিতে মানবন্ধন ও প্রতিবাদ সভা

ঠাকুরগায়ে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী

পীরগঞ্জ ইউনিয়নকে ঝুকিপুর্ন শিশুশ্রম মুক্ত ঘোষনা

১৯৮৭ সালের এসএসসি ব্যাচের বন্ধুদের মিলনমেলা

প্রদীপের আগুনে পুড়ে ২০ টি বাড়ি ভস্মীভূত

দীর্ঘ ১৬বছর পর কোরবানি দেওয়ার আনন্দ দরিদ্র মানবপল্লীতে