Friday , 17 June 2022 | [bangla_date]

চিরিরবন্দরে মহানবী (সা.) কে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সা.) এবং আয়েশা (রা.) কে নিয়ে কটুক্তি ও চরম অবমাননাকর মন্তব্য করেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র জাতীয় পর্যায়ের মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লী গণমাধ্যম শাখার প্রধান নবীন কুমার জিন্দাল। এরই প্রতিবাদে দিনাজপুরের চিরিরবন্দরে গতকাল ১৭ জুন শুক্রবার বাদ জুম’আ ধর্মপ্রাণ মুসল্লিরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এসময় উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চম্পাতলীবাজার জামে মসজিদ, মোল্লাপাড়া জামে মসজিদ, শাহ্পাড়া জামে মসজিদ, আলোকডিহি ইউনিয়নের বেকিপুরবাজার জামে মসজিদ, নশরতপুর ইউনিয়নের কলেজ মোড় জামে মসজিদসহ বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড মিছিল বের করে মুসল্লিরা। মুসল্লিরা দশমাইল-সৈয়দপুর মহাসড়কের রানীরবন্দর থেকে চম্পাতলীবাজার পর্যন্ত বিক্ষোভ মিছিল করে। শেষে খন্ড খন্ড মিছিল সমবেত হয় আলোকডিহি ইউনিয়নের বেকিপুলবাজারে। সেখানে সেখানে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন জামে মসজিদের খতিবরা।
এসময় বক্তারা বলেন,‘মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তার সহধর্মিনী আয়েশা সিদ্দিকা (রা.) বিরুদ্ধে কটুক্তি করা ইসলামের দুশমন। মহানবীকে নিয়ে কটুক্তিকারী ভারতের বিজেপি নেতাদের শাস্তির দাবি জানাচ্ছি। সরকারকে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ এবং ভারতকে কটুক্তিকারীদের শাস্তির দাবি জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটারদের বাই সাইকেল বিতরণ

দিনাজপুরে রোটারির প্রকৃতিযাত্রা অনুষ্ঠিত

পঞ্চগড় নৌকা ডুবির ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান

বীরগঞ্জে বাড়ছে শীতের তীব্রতা নিম্নের মানুষেরা দুর্ভোগে

বীরগঞ্জে খালপানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের এজিএম ২০২৪ অনুষ্ঠিত

বীরগঞ্জে মাদকসহ আটক -৩

বোদায় বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন বিএনপি নেতার

ঠাকুরগাঁওয়ের লাহিড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে মারপিটের ঘটনায় মামলা

বাহাদুর বাজার মৎস্য ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড’র বার্ষিক সাধারন সভা

চাকুরীতে স্থায়ীকরণসহ দুই দাবী পুরনে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের মানববন্ধন