Thursday , 16 June 2022 | [bangla_date]

চিরিরবন্দরে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

চিরিরবন্দরে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

দিনাজপুর প্রতিনিধি \ দিনাজপুরের চিরিরবন্দরে বীরমুক্তিযোদ্ধা মমতাজউদ্দিন মোল্লা মৃত্যুবরণ করায় রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।
গত ১৫ জুন বুধবার রাত আনুমানিক ৮টায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট ও জাতীয় খেলোয়াড় ছিলেন।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দীকা ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ রাষ্ট্রীয় সালাম দেন। এরপর নামাজে জানাযা শেষে উপজেলার পুনট্টি ইউনিয়নেরে আমবাড়ীর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মমিনুল ইসলাম, ডেপুটি কমান্ডার আফজাল হোসেন, ইউপি চেয়ারম্যান মো. নুর-এ কামাল, শতাধিক মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা

পীরগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা

বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাণীশংকৈল পৌরসভা নির্বাচনে কাল প্রতিক বরাদ্দ মনোনয়ন প্রত্যাহার না করে অনড় আ’লীগের-৭ বিদ্রোহী বিএনপিতে-১

দিনাজপুরে ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান

বোচাগঞ্জে কোইকা সিএইচডব্লিউ প্রকল্প সমাপ্ত

বীরগঞ্জে সাবেক পৌর মেয়র মাওলানা মোহাম্মদ হানিফ এর মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁওয়ে সাইবার অপরাধের বিরুদ্ধে শিল্প সংস্কৃতি বিষয়ক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দিনাজপুর চেম্বার অব কমার্সের নির্বাচনকে রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম পরিষদের ব্যাপক গণসংযোগ

বেতন বৈষম্য নিরসনের দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি