Saturday , 18 June 2022 | [bangla_date]

জনবান্ধব ওসি কামাল হোসনকে বিদায়ী সংবর্ধনা প্রদান

খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা থানার জনবান্ধব ও সৃজনশীল ওসি কামাল হোসেনকে থানা পুলিশের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার রাতে ওসি’র কক্ষে এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান ও স্মৃতিচারণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) মোঃ খোদাদাদ হোসেন, বিদায়ী ওসি কামাল হোসেন, থানার এসআই, এএসআই, কনস্টেবল ও উপজেলায় কর্মরত সাংবাদিকগণ।
উল্লেখ্য, ২০২০ সালের ১৯ মার্চ খানসামা থানায় নবাগত ওসি কামাল হোসেন দায়িত্ব ভার গ্রহণ করেন। দায়িত্ব নেয়ার পর থেকেই তাঁর আন্তরিকতা ও সুনিপুণ কর্মদক্ষতায় থানা ভবন সংস্কার, করোনায় মৃত্যুবরণকারী এক পুলিশ সদস্যের স্মরণে পাঠাগার নির্মাণ, থানা মসজিদ আধুনিকায়ন, জলাবদ্ধতা নিরসনে এইচবিবি রাস্তা নির্মাণ, থানার অভ্যন্তরে মাঠ পাকাকরণ, সবজী, ফুল ও ফলের বাগান তৈরী করেন। এ সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে বিভিন্ন কৌশলের কারনে জনগণের কাছে তিনি ছিলেন একজন জনবান্ধব ও সৃজনশীল ওসি।
বিদায়ী ওসি কামাল হোসেন বলেন, এই দায়িত্ব পালন কালে খানসামা উপজেলার সর্বস্তরের মানুষের আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়। যার কারনেই সফলতার সহিত দায়িত্ব পালন করতে পেরেছি। এজন্য সকলের প্রতি আমি কৃতজ্ঞ। বিদায়ী ওসি কামাল হোসেন ঠাকুরগাঁও জেলা পুলিশে বদলী হচ্ছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ‘শাম্মাম’ চাষে সফল কৃষক মন্ডল ইসলাম,

পীরগঞ্জ রেল স্টেশন থেকে সোহেল নামে এক শিশু পাওয়া গেছে

পীরগঞ্জে শ্রমিকদের মাঝে আর্থিক অনুদান প্রদান

নবাবগঞ্জের বিনোদন পার্ক স্বপ্ন পুরী থেকে অজগর ও কুমিরসহ ৭৪টি অনুমোদনহিন বন্যপ্রাণী জব্দ

পঞ্চগড়ে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরণ

ভিন্ন ধর্মীয় মতাদর্শের প্রতি শ্রদ্ধাবোধ প্রত্যেকটি মানুষের ধার্মিকতার প্রমাণ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশন কর্তৃক আর্থিক সহায়তা ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

দিনাজপুরে সংবাদ সম্মেলনে স্বামী-সন্তানসহ নিজ জীবনের নিরাপত্তা দাবী অসহায় স্কুল শিক্ষিকা লাবনী আক্তার মালার

জেলা পরিষদ নির্বাচনের আলোড়ন তুলেছে ফুলবাড়ীতে সদস্য পদ প্রার্থী সাংবাদিক আবু শহীদ

পীরগঞ্জে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমিও ঘর বুঝে পেল ৫৫ টি পরিবার