Saturday , 18 June 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে আকচা ইউনিয়নের পাকা রাস্তার দাবিতে মানববন্ধন

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার দেড় কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের মুন্সি পাড়া গ্রামে সামাজিক সংগঠন আকচা তরুণ শক্তির ব্যানারে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে গ্রামের অন্তত তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করে। দুর্ভোগ তুলে ধরে মানববন্ধনে আকচা তরুণ শক্তির সভাপতি সুলতান মাহমুদ সৈকত, সহসভাপতি আশরাফুজ্জামান বলেন, দেশে উন্নয়ন হয়েছে। জেলার সীমান্তবর্তী উপজেলা গুলোর রাস্তা পাকা হয়েছে। অথচ আমরা শহর ঘেষা একটি এলাকায় থেকেও এতদিনে পাকা হয়নি। বর্ষায় এখানে রাস্তার যে বেহাল দশা হয় তাতে স্কুল ও কলেজগামী ছাত্র ছাত্রী এবং জনসাধারণ এর চলাচল একেবারে বন্ধ হয়ে যায়।এছাড়াও কোন অগ্নিকান্ডের ঘটনা ঘটলেও ফায়ারসার্ভিস আসতে ব্যহত হবে এলাকায়। রাস্তাটি পাকা করা এখন সময়ের দাবি। এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন, ছাত্র, শিক্ষক, রাজনীতিক সহ গ্রামের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
মানববন্ধন শেষে আয়োজ করা জানান,১৯ জুন রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে সংশ্লিষ্ট সকল দপ্তরে স্মারকলিপি প্রদান করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে নকল বিড়ি জব্দসহ ধ্বংস এবং চারটি প্রতিষ্ঠানকে জরিমানা

হাবিপ্রবিতে “বঙ্গবন্ধু, ধর্মনিরপেক্ষতা ও বর্তমান প্রাসঙ্গিকতা” শীর্ষক আলোচনা সভা

পীরগঞ্জে আল হাসানহ স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ক্রিকেট ম্যাচ

বীরগঞ্জে ১ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে বীরমুক্তিযোদ্ধাদের বাড়ির ছাদ ঢালাই উদ্বোধন

উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন আবু হুসাইন বিপু

করোনা মোকাবিলায় পুলিশ জনগণের সঙ্গে মাক্স পড়ুন ,অন্যকে বাঁচান

দিনাজপুরে মাইনুল আলমের সমর্থনে মহিলা জামায়াতের নির্বাচনী মিছিল

সরকার মহিউদ্দিন হিমেলের ইংল্যান্ডের লিঙ্কনস ইন ইউনিভার্সিটি থেকে বার-এট-ল অর্জন

ব্রেকিং নিউজ

বীরগঞ্জ তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন