Monday , 6 June 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ারের বিরুদ্ধে ১৮ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার আব্দুস সোবহান হাসপাতালের চতুর্থ শ্রেনীর অবসরপ্রাপ্ত এক কর্মচারীর কাছ থেকে সন্মানী ভাতা ও জিপিএফ এর টাকা তুলে দেওয়ার জন্য এযাবত ১৮ হাজার টাকা ঘুষ নিয়েছেন এবং পেনশনের টাকা তুলে দেওয়ার জন্য আরো ৭ হাজার ৫ শত টাকা দাবি করেছেন এমনটাই অভিযোগ করেছেন হাসপাতালের সদ্য অবসরপ্রাপ্ত শেফালী আকতার নামে চতুর্থ শ্রেনীর এক কর্মচারী। তিনি অভিযোগ করে বলেন, আমি অবসরে যাওয়ার পর থেকে তার কাছে জিপিএফ ও সন্মানী ভাতা এবং পেনশনের টাকা তুলে দেওয়ার জন্য অনেক দিন ঘুরেছি তিনি আমাকে পাত্তাই দেয়নি এবং বলে, টাকা ছাড়া কোন কাজ হবে না। আমি বুহু কষ্ট করে দিন কাটাচ্ছি। টাকা তুলে দেওয়ার জন্য তিনি আমার কাছে বিভিন্ন অংকের টাকা দাবি করে। এযাবত কালে তিনি আমার সন্মানী ভাতা তুলে দেওয়ার জন্য ৭ হাজার টাকা,জিপিএফ এর টাকা তুলে দেওয়ার জন্য ১০ হাজার টাকা,পেনশনের ফাইল ঠিক করার জন্য ১ হাজার টাকা সহ মোট ১৮ হাজার টাকা নিয়েছে। সে দিন পেনশনের ফাইল ঠিক করার জন্য তিনি আমার কাছে ১ হাজার টাকা চাইলে আমি তাকে ৯ শত টাকা দিলে তিনি আমার মুখের উপর টাকা গুলো ছুড়ে ফেলে দেয় এবং বলে এক হাজার টাকায় লাগবে কোন কম হবে না। পরে আমি একজনের কাছ থেকে ১ শত টাকা ধার করে এনে তারপর সে টাকা গুলো নেয়। এখন আবার পেনশনের টাকা তুলে দেওয়ার জন্য আবার আমার কাছে ৭ হাজার ৫ শত টাকা চায় টাকা না দিলে কোন কাজ হবে না আমাকে জানিয়ে দেয়,তিনি বলেন আগে টাকা নিয়ে আস তারপর ফাইল জমা দিব তা আগে না।
হাসপাতালে ঐ কর্মচারী সাংবাদিকদের কাঁদতে কাঁদতে বলেন, পেনশনের টাকাটাই আমার শেষ সম্বল,আমার ৫ জন মেয়ে কোন ছেলে নেই । আমার স্বামী বিভিন্ন দিন ধরে বিছানায় পড়ে আছে তারও ঔষুধ কেনার টাকা নাই । আমি তিনবার অপারেশন করেছি প্রতিদিন আমার দুই তিন শত টাকার ঔষুধ কিনতে হয় এখন আমি খুবই অসহায় ও মানবেতর জীবনযাপন করছি পেনশনটাই আমার শেষ সম্বল আর তিনি বলছেন টাকা ছাড়া কোন কাজ হবে না । আমি এখন কি করবো ভেবে পাচ্ছিনা। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই যাতে দূত আমি টাকাটা পাই। টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে হাসপাতালের ক্যাশিয়ার আব্দুস সোবহান অস্বীকার করে বলেন , আমি তার কাছে কোন টাকা চাইনি শুধু রংপুরে যাওয়ার যাতায়াত বাবদ টাকা চেয়েছিলাম অন্য কোন বিষয়ে না। পেনশনের টাকা পাইয়ে দিতে ঘুষ নেওয়ার ব্যাপারে জানতে চাইলে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকতা এ. এস.এম আলমাস হোসাইন বলেন, এ বিষয়ে টাকা নেওয়ার কোন নিয়ম নেই। বিষয়টি আমি ইতিমধ্যে শেফালী ও আমাদের বিভিন্ন কর্মকর্তার কাছ থেকে শুনেছি এবং আমি সিভিলসার্জন স্যারের সাথে কথা বলেছি আমরা তার বিরুদ্ধে অভিযোগ দেব তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জেএসকেএস এর প্রকল্প অবহিতকরণ সভায় জেলা প্রসাশক পিছিয়ে পড়া অনাগ্রসর সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে এই প্রকল্প কাজ করে যাবে

পীরগঞ্জে ইজিবাইক চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ

বীরগঞ্জে প্রচন্ড তাপদাহে কচি তালের শাঁসের চাহিদা বেড়েছে

পীরগঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঠাকুরগাঁওয়ে ৫ দফা দাবিতে চিনিকল শ্রমিকদের বিক্ষোভ-মানববন্ধন

এবার ভ্যাকসিনের ট্রায়াল স্থগিত করল জনসন অ্যান্ড জনসন

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে রাণীশংকৈলে প্রতিবাদ সমাবেশ !

মেডিকেলে চান্স পাওয়ায় ঠাকুরগাঁওয়ের ৮ জন শিক্ষার্থীকে ২ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান

সেফ হাসপাতালে সফল স্বাভাবিক প্রসবের মাধ্যমে নতুন যাত্রা

দিনাজপুরে ঐতিহাসিক শ্রীশ্রী কান্তজীউ মন্দির ও প্রত্নতাত্ত্বিক জাদুঘর পরিদর্শনে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক