Tuesday , 7 June 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিনদিন পর যুবকের লাশ উদ্ধার পুলিশ

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় নিখোঁজের ৩ দিন পর রাজু হোসেন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুন) বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের রূপগঞ্জ গ্রামের একটি পরিত্যক্ত গভীর নলকূপের ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাজু হোসেন বগুড়া জেলার মহাস্থানগড় এলাকার চক্কাগইল গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি বিয়ের পর দীর্ঘ ২২ বছর ধরে স্ত্রীকে নিয়ে রূপগঞ্জ গ্রামে বসবাস করছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঐ গ্রামের ইউপি সদস্য আশরাফুল হক। স্থানীয়রা জানায়, গত শনিবার নিহত রাজু হোসেন স্ত্রীর সাথে ঝগড়া করে আত্মহত্যার করার উদ্দেশ্যে একটি বিষের বোতল নিয়ে রাত ১১ টার সময় বাড়ি থেকে বের হয়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা মিলে খোজাঁখুজি করলে তাকে খুজে পায়নি। এরপর বালিয়াডাঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি করে পরিবারের লোকজন। নিখোজের ৩ দিন পর স্থানীয়রা খেত দেখতে যাওয়ার সময় পরিত্যক্ত গভীর নলকূপের ঘরে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক আব্দুস সোবহান বলেন, রাজুর মরদেহ পাওয়ার খবর দিয়েছে স্থানীয়রা। ঘটনাস্থলে এসে লাশের সুরতাল প্রস্তুত করে লাশ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত-২

মাদক কারবারীদের হুশিয়ারী দিলেন নব-নির্বাচিত মেয়র মোস্তাফিজুর রহমান

ঠাকুরগাঁওয়ের পুলিশের বিভিন্ন কর্মকান্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ

বীরগঞ্জে স্বামী পরিত্যক্তা মহিলাকে ধর্ষণের চেষ্টা, আটক ১

চিরিরবন্দরে পোস্ট অফিসের বেহাল দশা

পীরগঞ্জে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে আইনজীবির বাসায় চুরি চোর আটক !

বীরগঞ্জে ট্রাক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে ছোটভাই নিহত, বড়ভাই আহত.

এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউটে-এর শিক্ষা সমাপনী

চিরিরবন্দরে দরিদ্র-সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে সীমান্ত ব্যাংকের শীতবস্ত্র বিতরণ