Wednesday , 22 June 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল ডিগ্রী কলেজে এইচ,এস,সি ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়,প্রতিষ্ঠানে তালা দিলেন শিক্ষার্থীরা !

মোঃ মজিবর রহমান শেখ,,
সরকারি নির্দেশনা অমান্য করে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল ডিগ্রি কলেজে এইচএসসি ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের কারনে প্রতিষ্ঠান গেটে তালা দিয়েছে শিক্ষার্থীরা৷ পরে গেটের বাইরে আন্দোলন করেন শিক্ষার্থীরা ৷ মঙ্গলবার (২১জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষা প্রতিষ্ঠানটির প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা৷ প্রতিষ্ঠানের ভিতরে তালাবদ্ধ রয়েছেন শিক্ষক ও কর্মচারীবৃন্দ৷ “অতিরিক্ত ফি কেন,কলেজ তুই জবাব দে ” এ স্লোগানে মাঠে আন্দোলন করছে শিক্ষার্থীরা৷ ফরম পূরণ করতে আসা শিক্ষার্থী সাকিল হোসেন বলেন, সরকারি বিধি অনুযায়ী আমাদের বোর্ড ফি ২ হাজার ৩৩০ টাকা সাথে বাড়তি কিছু ফি যুক্ত হবে৷ কিন্তু এটা বাড়িয়ে ৪ হাজার ৫৮০ টাকা করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ৷ যা একেবারে শিক্ষার্থীদের ওপর নির্যাতন৷ এটা উনারা লুটেপুটে খায়৷ আরেক শিক্ষার্থী আখি ইসলাম বলেন, পার্শ্ববর্তী ডিগ্রি কলেজে নেওয়া হচ্ছে ২ হাজার ৮০০ টাকা আর আমাদের ৪ হাজার ৫০০ টাকা৷ একই নিয়মে ২ কলেজের ২ রকম ফরম পূরণের ফি হয় কেমনে? প্রতিবছরে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অতিরিক্ত ফি নেয়। আমরা আমাদের নির্দিষ্ট ফি এর বাইরে একটাও বেশী দিবনা৷ যদি না মানা হয় তাহলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব৷ এ বিষয়ে জানতে চাইলে রাণীশংকৈল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক বলেন, এখন ব্যস্ত আছি৷বিষয়টি সমাধানে আমরা বসেছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মো.জামিউল হককে বিদায় সংর্বধনা প্রদান

তারুণ্যের উৎসবে গ্রামীণ খেলাধুলা ও এ্যাথলেটিক্স প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ

দিনাজপুর জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধনকালে সিভিল সার্জন বলেন,  উন্নত বাংলাদেশ গড়তে মেধার বিকাশ  বৃদ্ধির জন্য পুষ্টির কোন বিকল্প নাই

দিনাজপুর জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধনকালে সিভিল সার্জন বলেন, উন্নত বাংলাদেশ গড়তে মেধার বিকাশ বৃদ্ধির জন্য পুষ্টির কোন বিকল্প নাই

ঠাকুরগাঁওয়ের কাচারী বাজার উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে বার্ষিক বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

খানসামায় ১৫২জন কৃষক পেল সোয়া কোটি টাকার ঋণ

ফের বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট চালু নতুন ট্যুরিস্ট ভিসায় ভারত যেতে পারবেন যাত্রীরা

পঞ্চগড়ে মঞ্চস্থ হল গ্রাম আদালতকে জনপ্রিয়করণে বিশেষ নাটক ‘মানে লে’

বিরলে ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে দুই মামলায় আসামি পাঁচ শতাধিক

পীরগঞ্জে বঙ্গবন্ধু’র জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন