Friday , 3 June 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসে মৃত্যুহার কমিয়ে আনতে হবে — রমেশ চন্দ্র সেন এমপি

মোঃ মজিবর রহমান শেখ,,
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন এমপি বলেছেন, ডায়াবেটিস হওয়ার আশঙ্কা রয়েছে, এমন ব্যক্তিদের দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসে মৃত্যুহার কমিয়ে আনতে হবে। এ জন্য চিকিৎসকদের সর্বোচ্চটুকু দিয়ে মনোযোগ সহকারে কাজ করতে হবে এবং শতভাগ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। তিনি ২ জুন বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় তিনি এ কথা বলেন। সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, আওয়ামী লীগ সরকার মতায় আসার পর থেকে জনগণের সেবা নিশ্চিত করার ল্েয নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। জনগণও স্বাস্থ্যসেবা সঠিক ভাবে পাচ্ছে। স্বাস্থ্য খাতের পাশাপাশি আওয়ামী লীগ সরকার প্রত্যেকটি খাতে উন্নয়ন করেছে। এত উন্নয়ন করার পেছনে কারণ একটাই যাতে জনগণ এর সুফল ভোগ করে, এই সরকারের উন্নয়নের সুফলও জনগণ পাচ্ছে। রমেশ চন্দ্র সেন আরও বলেন, আপনারা দেখুন ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য খাতের অবস্থা, এ জেলায় বিগত সরকারের সময় স্বাস্থ্য খাতের বেহাল দশা ছিল, আর এখন দেখুন স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়নের মাধ্যমে সেবা নিশ্চিত করা হয়েছে। অতএব আওয়ামী হলো জনগণের কল্যাণে কাজ করছে এবং কাজ করে যাবে।
এ সময় বক্তব্যে দেন, ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিউর রহমান, সাধারণ সম্পাদক এ্যাড. তোজাম্মেল হক মঞ্জু, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপনসহ ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন যৌথ অভিযানে দুইজনের কা-রাদ-ন্ড

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টিউবওয়েল বিতরণ

চিরিরবন্দরে শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ ২৬ দফা দাবি, কর্মবিরতি-মহাসড়ক অবরোধ

চাঞ্চল্যকর অপহরণ মামলার আসামী দিনাজপুরে গ্রেফতারসহ ভিকটিম উদ্ধার

আটোয়ারীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ক্যাম্পেইন

জেলা প্রশাসনের আয়োজনে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্য বিবাহ রোধ বিষয়ক মত বিনিময় সভা

বীরগঞ্জে ১০টি পরিবারের চলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধন

পীরগঞ্জে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের স্বাস্থ্যকর্মীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম প্রদান

হাবিপ্রবিতে তিন অনুষদের দায়িত্বে তিন নতুন ডিন

অতিরিক্ত তরমুজ খেলে হবে যেসব সমস্যা