Wednesday , 29 June 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে হরিপুরে ৩৭ মণ ওজনের ‘বিগ বস’ কিনলে মোটরসাইকেল ফ্রী

মোঃ মজিবর রহমান শেখ,
৩৭ মণ ওজনের ‘বিগ বস’ কিনলে মোটরসাইকেল ফ্রী
১ হাজার ৫৫০ কেজি (প্রায় ৩৭ মনের বেশি) ওজনের ‘বিগ বস’কে কিনলেই পাওয়া যাবে একটি পালসার মোটরসাইকেল। ‘বিগ বস’ নামের ষাঁড়টির দাম হাঁকানো হয়েছে ৩৫ লাখ টাকা। যেকোন উৎসব এলেই দেখা যায় বিভিন্ন পণ্যে অফারের হিড়িক লেগে যায়। কেউ দেন একটার সঙ্গে অন্যটা ফ্রি। আবার কেউ দেন দামে ছাড়। তবে এবারের কোরবানির হাটে বিক্রির জন্য ‘বিগ বস’ নামের একটি ষাঁড়ের সঙ্গে মোটরসাইকেল উপহার দেওয়ায় সিদ্ধান্ত নিয়েছেন ষাঁড়টির মালিক।
আসন্ন কোরবানির ঈদে গরুটি (বিগ বস) বিক্রির জন্য প্রস্তুত করেছেন আফিল উদ্দীন। সে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের তালতলা গ্রামের বাসিন্দা। বিশাল আকৃতির ষাঁড়টি দেখতে প্রতিদিন তাঁর বাড়িতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় জমাচ্ছেন। পাঁচ বছর আগে তিনি একটি গরু ক্রয় করেন। প্রাকৃতিক খাবার ও ফলমূল খাওয়ানোর পর গরুটি এখন বিশাল আকারের হয়েছে। নাম রাখা হয়েছে ‘বিগ বস’। বিগ বসের ওজন এখন প্রায় ৩৭ মণ। উচ্চতা ৬ ফুট আর লম্বায় ১০ ফুট। প্রতিনিয়ত গরুটি দেখার জন্য আফিল উদ্দীনের বাড়িতে ভিড় করছে উৎসুক জনতা। ঢাকাসহ বিভিন্ন জেলা থেকেও গরুটি কেনার জন্য ছুটে আসছেন অনেকে। তবে দামে না মেলায় কিনতে পারছেন না তারা।প্রতিবেশী মোকসেদ আলী বলেন, আফিলউদ্দীন গরুটির জন্য অনেক পরিশ্রম করেছেন। আশা করছি কোরবানির ঈদে ভালো দামে বিক্রি করতে পারবেন। গরুটি কিনতে আসা ব্যবসায়ী ইমরান হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে গরুটি সম্পর্কে জানতে পারি। তারপরে এখানে গরুটি ক্রয় করার জন্য আসি। মালিক অনেক বেশি দাম চাওয়ায় আমি নিতে পারিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হুইপ ইকবালুর রহিমের জন্য ওয়াজ মাহফিলে দোয়া চাইলেন ইসহাক চৌধুরী

শহীদ শেখ রাসেল-এর ৫৯তম জন্মদিন দিনাজপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালন

দিনাজপুর-৬ আসনে প্রার্থিতা ফিরে পেয়েই প্রচারে স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ ফিরোজ

ঠাকুরগাঁওয়ে জেলা তথ্য অফিসের উদ্যোগে পীরগঞ্জে কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় নারী সমাবেশ

নবাবগঞ্জে ডেভিলহান্টের অভিযানে  আওয়ামী লীগের ২ জন আটক

নবাবগঞ্জে ডেভিলহান্টের অভিযানে আওয়ামী লীগের ২ জন আটক

রাণীশংকৈলে বছর না যেতেই বিদ্যালয়ের নতুন ভবনে ফাটল !

ঠাকুরগাঁওয়ে মামলার বাস্তব প্রতিবেদন না পাওয়ার অভিযোগ অসহায় এক বিধবার, ভুগছেন নিরাপত্তাহীনতায়

ভালবাসা দিবসে রাণীশংকৈল পৌরবাসীর ভালোবাসা পেয়ে কে হবেন পৌর পিতা ?

মহানন্দা নদীতে পানিতে ডুবে কিশোরের প্রাণহানি

ঠাকুরগাঁও ইতিহাস সম্মিলনীর আলোচনা সভা ও পুষ্পস্তবক অর্পণ