Wednesday , 15 June 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ের জাঠিভাঙ্গা বদ্ধভুমি পরিদর্শন করলেন গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টের সভাপতি প্রফেসর ড.মুনতাসীর মামুন

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সদর উপজেলার জাঠিভাঙ্গা বদ্ধভুমি পরিদর্শন করেছেন ১৯৭১: গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টের সভাপতি এবং বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর উপদেষ্টা সভাপতি প্রফেসর ড.মুনতাসীর মামুন।
বুধবার সকালে জাঠিভাঙ্গা বদ্ধভুমি পরিদর্শন শেষে শহিদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেন করেন তিনি।
এসময় প্রফেসর ড.মুনতাসীর মামুন বলেন, গণকবর সংরক্ষণ বিষয়ে হাইকোর্টে রিট করা হয়েছিল। কোর্টের নির্দেশনা অনুযায়ী স্থানীয় প্রশাসনকে গণকবর সংরক্ষণ করতে হবে। কিন্তু এখন পর্যন্ত সংরক্ষণে সে রকম উদ্যোগ নেই।
তিনি বলেন এক জরিপে ৩০ জেলায় প্রায় ষোল হাজার গণকবর সন্ধান পাওয়া গেছে। তার মতে দেশের প্রতি বর্গ মাইলে বদ্ধভুমি বা গণকবর রয়েছে। এগুলো সংরক্ষণে স্থানীয় প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবেন বলে আশা প্রকাশ করেন।
এসময় বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সাধারণ সম্পাদক ড.চৌধুরী শহীদ কাদের, গবেষণা সম্পাদক ড.মুর্শিদা বিনতে রহমান, জেলা ইউনিটের সভাপতি মাহমুদ হাসান, সাধারণ সম্পাদক ফারজানা হক, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বাবুল, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আমিন সরকার, যুগ্ম সংগঠনিক সম্পাদক তারেক হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন।
এরআগে গত মঙ্গলবার বিকেলে অসাম্প্রদায়িক ও গণমুখী ইতিহাস চর্চার প্রতিষ্ঠান বাংলাদেশ ইতিহাস সম্মিলনী ঠাকুরগাঁও জেলা শাখার এক পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
শহরের গোবিন্দনগরে ইএসডিও’র চেতনা অনুশীলন কেন্দ্রে আয়োজিত সভায় মুনতাসীর মামুন বলেন, বাংলাদেশের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মকে জানানো এবং দেশে আনাচে কানাচে ছড়িয়ে থাকা অরক্ষিত গণকবর গুলো চিহ্নিত করে তা সংরক্ষণের উপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ ইতিহাস সম্মিলনী ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মাহমুদ হাসানের সভাপতিত্বে বক্তব্যদেন- বাংলাদেশ ইতিহাস সম্মিলনী ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক ফারজানা হক, ইএসডিও’র নির্বাহী পরিচালক ড.মুহম্মদ শহীদ উজ জামান, বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সাধারণ সম্পাদক ড.চৌধুরী শহীদ কাদের, সহ-সভাপতি মোজাম্মেল বিশ্বাস, গবেষণা সম্পাদক ড.মুর্শিদা বিনতে রহমান, সাংগঠনিক সম্পাদক আলী ছায়েদ, প্রফেসর আবু বকর ছিদ্দিক প্রমুখ।
পরে মুনতাসীর মামুন-ফাতেমা ট্রাস্টের উদ্যোগে দিনাজপুরের বীরাঙ্গনা হাসিনা বানুর পরিবারকে ব্যাটারিচালিত রিক্সা ভ্যান তুলে দেন ড.মুনতাসীর মামুন।
পরিচিতি সভা শেষে প্রফেসর ড.মুনতাসীর মামুন লোকায়ন জাদুঘর পরিদর্শন করেন। এসময় বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সাধারণ সম্পাদক ড.চৌধুরী শহীদ কাদের, সহ-সভাপতি মোজাম্মেল বিশ্বাস, গবেষণা সম্পাদক ড.মুর্শিদা বিনতে রহমান, ইএসডিও’র নির্বাহী পরিচালক ড.মুহম্মদ শহীদ উজ জামান, ইকো-পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ সেলিমা আখতার।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পলাতক থাকা হত্যা মামলার আসামী গ্রেফতার

হরিপুরে বজ্রপাতে এক কৃষি শ্রমিকের মৃত্যু, আহত ৩

ঠাকুরগাঁওয়ে নারীদের সাইকেল র‌্যালী

হরিপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুরে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

বীরগঞ্জে এনএটি পি – ২ প্রকল্পের আওতায় কৃষকের মাঝে বীজ সংরক্ষণ পাত্র বিতরণ

ওলামা লীগের কর্মী সমাবেশে আলতাফুজ্জামান মিতা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে শেখ হাসিনা সরকারের কোনো বিকল্প নেই

লাবীব মডেল স্কুলের অভিভাবক সমাবেশ, বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান ও পুরস্কার বিতরণ

বোচাগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ অনুর্ধ-১৭ বালক ফুটবল খেলায় রনগাঁও ইউনিয়ন চ্যাম্পিয়ন

বীরগঞ্জে কবরস্থান থেকে মানুষের ১১টি কঙ্কাল চুরি