Thursday , 9 June 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ২ দোকানের ৭ হাজার টাকা জরিমানা

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ দোকান প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। ৯ জুন বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন ঠাকুরগাঁও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ সাদী। অভিযানে বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের আধারদিঘী বাজারে পরিমাপে কারচুপির অপরাধে মেসার্স সুবহার ট্রেডার্সকে ২ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ কিটনাশক বিক্রির অভিযোগে মেসার্স সীড জাহাঙ্গীর ট্রেডার্সকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন। ঐ দিন বালিয়াডঙ্গী উপজেলার আধারদিঘী ও ডাঙ্গী এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের পক্ষ থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বৈশাখী মেলার ষষ্ঠ দিনে শত শত মানুষের উপচে পড়া ভীড় ৪টি সংগঠনের মন মাতানো সংগীত কাঁপিয়ে তুললো সংগীত পিপাসুদের হৃদয়

দিনাজপুরে চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির কমিটি গঠন সভাপতি-ফরিদ ও সম্পাদক-রহমতসহ পুর্ণাঙ্গ কমিটি গঠন

জীবন রক্ষায় নিরাপত্তা চেয়ে বীরগঞ্জ থানায় অভিযোগ

নবাবগঞ্জে করলা ক্ষেত দেখতে গিয়ে বজ্রপাতে দু’জনের মৃত্যু

আটোয়ারীতে ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণ কাজের শুভ উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে চিকিৎসকের ভুল অপারেশনে মা ও নবজাতকের মৃত্যু

দিনাজপুর জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতন সপ্তাহ’র সমাপনী র‌্যালী

বোদায় জাতীয় প্রার্থমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ের ভুল্লী বাঁধ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি

বীরগঞ্জে ঘন কুয়াশা, বেড়েছে শীতের তীব্রতা, তিন’দিন ধরে দেখা মিলছে না সূর্যের