Saturday , 18 June 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে গ্লোবাল টেলিভিশনের কলাকুশলীদের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন ।

মোঃ মজিবর রহমান শেখ,,
বেসরকারী টেলিভিশন গ্লোবাল টেলিভিশন ভবনে সাংবাদিক ও কলাকুশলীদের উপর সন্ত্রাসী মুন্না বাহিনীর হামলার প্রতিবাদে মানববন্ধন পালিত হয়। ১৮ জুন শনিবার শহরের চৌরস্থায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালন করা হয়। ঠাকুরগাঁও প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, দপ্তর সম্পাদক তানভির হাসান তানু, সদস্য গোলাম সারোয়ার সম্রাট, রেজওয়ানুল হক রিজু, গ্লোবাল টেলিভিশনের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি আনিসুর রহমান মিঠু প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ –সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার, ক্রীড়া সম্পাদক আসাদুজ্জামান শামিম, সিনিয়র সাংবাদিক মোঃ মজিবর রহমান শেখ,সহ ঠাকুরগাঁও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বক্তারা এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে অবিলম্বে বিচারের জোর দাবি জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে ১২৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রজেক্টর ফেরত নিল শিক্ষা অফিস

মহানবীকে (স) নিয়ে কটুক্তি’র প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল

“মৃত্যুর আগে একবার প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাই

বীরগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় কারারক্ষীর মৃত্যু

রাণীশংকৈলের প্রকৌশলী হাবীবের পাশে গুণীজনেরা, চিকিৎসায় ৭ লাখ টাকা সহায়তা!

পীরগঞ্জে ছাত্র সমাজের বর্ধিত সভা

বীরগঞ্জে দু’পক্ষের মধ্যস্থতায় বটতলী মাদ্রাসার কোন্দল নিরসন করে কমিটি গঠন

দীর্ঘ ১৩ বছর পর ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার নির্বাচনে সভাপতি লুইস সম্পাদক মাইকেল

ঠাকুরগাঁওয়ে স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে পৌরসভার পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে পঞ্চগড়ে প্রতিকী ম্যারাথন ও স্মরণসভা