Tuesday , 21 June 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে জেন্ডার, মানবাধিকার ও সুশাসন বিষয়ক সভা

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁওয়ে জেন্ডার, মানবাধিকার ও সুশাসন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। ২১ জুন মঙ্গলবার ঠাকুরগাঁও সদর উপজেলার ৪ ইউনিয়নের ভিন্ন ভিন্ন স্থানে এ সভার আয়োজন করা হয়। মানব কল্যাণ পরিষদ (এমকেপি)’র আয়োজনে সভায় বক্তব্য দেন আলোচক (সার্ভিস প্রোভাইডার) আকচা উপ- সহকারী কৃষি কর্মকর্তা দিদারুল ইসলাম, সমাজসেবা অফিসের এএসডবিউ আয়েশা সিদ্দিকা, যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র প্রশিক্ষক সাজ্জাত হোসেন, কর্মকর্তা রিজুওয়ানা মুস্তারী, ঢোলারহাট ইউপি সচিব হরি গোপাল সেন, এমকেপির সহকারী প্রকল্প কর্মকর্তা সিলভিয়া আক্তার, রুবিনা বেগম, প্রকল্প কর্মকর্তা আলী হোসেন প্রমুখ। সভায় জানানো হয় উল্লেখিত বিষয়ে সদর উপজেলার আকচা, ঢোলারহাট, গড়েয়া ও জগন্নাথপুর ইউনিয়নের সুশীল সমাজ গ্রুপের ৪টি ও যুব গ্রুপের ৪টিসহ মোট ৮টি সভা অনুষ্ঠিত হয়। সেখানে জেন্ডার, মানবাধিকার ও সুশাসন বিষয় সহ সার্ভিস প্রোভাইডার গণ তাদের সেবা গুলো সাধারণ মানুষের কাছে কিভাবে পৌছে দেন তা বিস্তারিতভাবে ব্যাখা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ক্লাসে নার্গিস এখন একা, করোনার মধ্যে সবার বিয়ে হয়ে গেছে

ঐতিহাসিক রামসাগরের মিনি চিড়িয়াখানায় মায়াবী চিত্রা হরিনের দল দর্শনার্থীদের কাছে টানছে

ঠাকুরগাঁওয়ে পলিটেকনিক ইন্সটিটিউট নানা সমস্যায় জর্জরিত !

বোদায় জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে অন্য ব্যক্তিকে বয়স্ক ভাতার কার্ড দিলেন ইউ’পি চেয়ারম্যান

ঠাকুরগাঁওয়ে কঠোর বিধিনিষেধেও স্বাস্থ্যবিধি না মেনে মানুষের চলাচল

দিনাজপুরে তৃণমূলের মানুষও মাতালেন সাংস্কৃতিক সন্ধ্যায়

আটোয়ারীতে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাধারণ সভা

পীরগঞ্জ থানায় ঐতিহাসিক ৭মার্চ দিবস উদযাপন

নওগাঁয় অ্যানালিটিক্স টুলস-স্কিল ইনস্পয়ার এর সক্ষমতা বৃদ্ধির লক্ষে কর্মশালা অনুষ্ঠিত

কাহারোলে উপজেলা শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাধারণ সভা অনুষ্ঠিত