Wednesday , 29 June 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ে সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলা পর্যায়ে কবি-সাহিত্যিকদের সাহিত্যকর্ম জনসম্মুখে তুলে ধরার লক্ষ্যে দিনব্যাপী সাহিত্য সম্মেলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। ২৯ জুন বুধবার ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ –সচিব মো: আসাদুজ্জামান, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, উন্নয়ন সংস্থা ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে, অধ্যক্ষ তাজুল ইসলাম, অধ্যাপক আনোয়ারুল ইসলাম, রাজা শহিদুল আসলাম, আলপনা সাহিত্য ও সংস্কৃতি সংসদের সভাপতি সফিকুল ইসলাম, আনসারুল ইসলাম, গোলাম সারোয়ার সম্রাট প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন ইমন।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলার বিশিষ্ট ব্যক্তি ও কবি সাহিত্যিকগণ সাহিত্য সম্পর্কে বক্তব্য রাখেন। প্রত্যেক উপজেলা হতে ৩ জন, সদর উপজেলা ও পৌরসভার সংগঠনসমূহ থেকে ৩ জন করে কবি-সাহিত্যিক কবিতা আবৃত্তি ও আলোচনায় অংশ নেন। বিকেলে স্থানীয় কবিদের স্বরচিত কবিতা আবৃত্তি ও সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামায় মোটরসাইকেলে ব্যতিক্রমী নৌকা বানিয়ে প্রচারণা

পীরগঞ্জে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

কোরবানির মাঠ কাপাবে চিরিরবন্দরে ৪০ মণের ‘সম্রাট’

আটোয়ারীতে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

দুর্গাপূজা উপলক্ষে রাণীশংকৈলে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

পীরগঞ্জে গত ১০দিনে করোনায় তিনজন আক্রান্ত

বীরগঞ্জে অপরিপক্ব তরমুজে সয়লাব বাজার, ঠকছেন ক্রেতারা

বীরগঞ্জের ঐতিহ্যবাহী আদি কুমের ডাঙ্গা শ্মশানঘাট পরিদর্শন

পীরগঞ্জে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আটোয়ারীতে শিক্ষার্থীদের আত্মহত্যা প্রবণতা প্রতিরোধে ব্যতিক্রমধর্মী মতবিনিময় সভা