Tuesday , 14 June 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ধারের ১০ লাখ টাকা পাওনা পরিশোধ না করায় আদালতে মামলা, আসামি পলাতক

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় ধারের ১০ লাখ টাকা পাওনা পরিশোধ না করে টালবাহানা করায় চেক ডিজঅনার আদালতে মামলা দায়ের করা হয়। ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার সালন্দর ইউনিয়নের শিংপাড়া এলাকার বাসিন্দা সুজন আলী (৩৬) এ আদালতে মামলাটি দায়ের করেন আসামি এখন পলাতক । মামলার বিবরণে জানা যায়, ঐ গ্রামের হেলাল উদ্দীনের ছেলে আলমগীর হোসেন (৩৪) আলুর ব্যবসার করার কথা বলে, একই গ্রামের সুজন আলীর নিকট ১০ লাখ টাকা ধার গ্রহন করেন। এ সময় আলমগীর তাকে একটি চেক প্রদান করেন। ধারের টাকা পরিশোধের নির্ধারিত সময় পেরিয়ে গেলেও পাওনা টাকা পরিশোধে ব্যর্থ হয় আলমগীর । দীর্ঘদিন টালবাহানা করায় সুজন আলী গত ২১ সালের ২৫ জুলাই পূবালী ব্যাংক লিমিটেড ঠাকুরগাঁও শাখায় আলমগীরের দেওয়া চেকটি নগদায়ন করতে গিয়ে দেখেন তার একাউন্টে পর্যাপ্ত টাকা নেই। পরবর্তিতে ঐ দিনই চেকটি ডিজঅনার হয়। পরদিন সুজন আলী এ ঘটনায় আলমগীর হোসেনকে একটি লিগ্যাল নোটিশ পাঠালেও সেটি তিনি গ্রহন না করায় ২১ সালের ২৬ জুলাই তা ফেরত আসে। পরবর্তীতে কোন কুল কিনারা না পেয়ে সুজন আলী, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত সদর, ঠাকুরগাঁও জেলায় আলমগীরের বিরুদ্ধে সি আর মামলা নং– ৬৪৩/২০২১ দায়ের করেন। সেখানে ১৮৮১ সনের নেগোসিয়েবল ইন্সট্রুমেন্ট এ্যাক্ট (সংশোধনী/০৬) এর ১৩৮ ধারায় মামলাটি দায়ের করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপনে প্রস্তুতি সভা

পিআর পদ্ধতি নিয়ে আমাদের দলীয় অবস্থান সঠিক -পঞ্চগড়ে ব্যারিস্টার নওশাদ জমির

পঞ্চগড় জেলা ইটভাটা মালিক সমিতির নতুন কমিটি গঠন

বীরগঞ্জে থানায় মোটিভেশনাল মিটিং অনুষ্ঠিত

বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুভ উদ্বোধন

হরিপুরে অসহায় মানুষের পাশে এ আর ফাউন্ডেশন

ময়মনসিংহ স্টেশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রেনযাত্রী নিহত

লাবীব মডেল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ

কোভিট-১৯ভ্যাকসিন নিতে এসেই অক্কাপেল সুন্দরী বেগম!

ঠাকুরগাঁওয়ে সকল সরকারি দপ্তর প্রধানদের বিভাগীয় কমিশনারের হুশিয়ারী