Thursday , 2 June 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকসহ নারী ব্যবসায়ি গ্রেফতার : স্বামী পলাতক

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও পৌর শহরের নিশ্চিন্তপুর মহল্লায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ নারী ব্যবসায়ি সেলিনা আক্তার (২৬) কে গ্রেফতার করা হয়। গত ১ জুন বুধবার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার স্বামী দ্বীন ইসলাম রাজু (৩৪) পলাতক রয়েছেন। এ ঘটনায় ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: ফরহাদ আকন্দ বাদী হয়ে সদর থানায় একটি মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, সেলিনা আক্তার ও তার স্বামী রাজু দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে ফেনসিডিল ও গাঁজার ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমানের নেতৃত্বে ট্রাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘরের ভেতর থেকে ১৪০ বোতল ফেনসিডিল, ৫শ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। একই সাথে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মটরসাইকেলও জব্দ করা হয়। প্রাথমিকভাবে সেলিনা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা। অভিযানে অংশ নেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের উপ পরিদর্শক মো: আজাহারুল ইসলাম, মো: তাহমুদার রহমান, সহকারী উপ পরিদর্শক মো: দাইমুল হক, সিপাই মো: খালেক মিয়া, ফেরদৌস কবির বাধন, সাবিনা ইয়াসমিন, ইউনুস আলী, পুলিশের সদস্য রুহুল আমিন ও জিয়াউর রহমান। অভিযুক্ত মাদক ব্যবসায়ি দ্বীন ইসলাম রাজু ওই মহল্লার খোকা মিয়ার ছেলে এবং অপর মাদক ব্যবসায়ি সেলিনা আক্তার তার স্ত্রী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বকেয়া পাওয়ার আশা নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিনাজপুরে চামড়া কেনার প্রস্তুতি

বোচাগঞ্জে স্কুল ছাত্রের অর্ধ-গলিত লা*শ উ-দ্ধার আ-টক ৩জন

দিনাজপুরে মহান বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতায় বিজয়ী সদর থানা

হরিপুর উপজেলা প্রেসক্লাবে উপজেলা চেয়ারম্যানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

নবাবগঞ্জে খেলার সময় পুকুরে পড়ে শিশু মৃ’ত্যু

ঠাকুরগাঁওয়ে ৫ জন স্কুলছাত্রী করোনায় আক্রান্ত দুই শ্রেণির ক্লাস বন্ধ

পীরগঞ্জে ৫০০জন কর্মজীবী মা’কে স্বাস্থ্যসেবা প্রদান

ঠাকুরগাঁওয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন

দিনাজপুর আইন কলেজের অধ্যক্ষ আবু তালেবের কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড লাভ

বীরগঞ্জে অবৈধ নিয়োগ বন্ধে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি