Wednesday , 1 June 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন অভিযোগে চালের বাজারে অভিযান

মোঃ মজিবর রহমান শেখ,,
অতিরিক্ত মজুদ ও দাম বেশি নেয়া সহ বিভিন্ন অভিযোগে ঠাকুরগাঁও জেলার চালের বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১লা জুন) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ঠাকুরগাঁও জেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনার সময় ঠাকুরগাঁও জেলা শহরের সবচেয়ে বড় চালের বাজার কালিবাড়িতে কয়েকটি দোকানে অতিরিক্ত মজুদ করার দায়ে জরিমানা আদায় করা হয়। সেই সাথে নির্ধারিত দামে চাল বিক্রি সহ মুল্য তালিকা এবং চাল ক্রয়কৃত রশিদ সংরক্ষনের নির্দেশনা দেন কর্মকর্তা গন । পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলার সহকারী পরিচালক শেখ সাদী, ঠাকুরগাঁও জেলা খাদ্য পরিদর্শক বিশ্বজিৎ সাহা সহ কর্মকর্তা গণ ঠাকুরগাঁও জেলার আরো বেশ কয়েকটি বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলার সহকারী পরিচালক শেখ সাদী জানান চালের বাজার নিয়ন্ত্রনে অবৈধ মজুদ, অতিরিক্ত দামে বিক্রি বন্ধে এ অভিযান চলমান থাকবে। নিময় না মানলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে তাদের বিরুদ্ধে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও জেলা থেকে ১৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে অপূর সৌন্দর্য প্রাচীন ঐতিহ্যবাহী জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ ।

আটোয়ারীতে এবার শীতার্ত মানুষের পাশে ছাত্রলীগের নেতাকর্মীরা

বীরগঞ্জে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

শেখ হাসিনার মত মমতাময়ী মা ঘরে ঘরে প্রয়োজন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

চতুদের্শীয় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন বিএনএসিডবি উসির বিশেষজ্ঞ টিম

ঠাকুরগাঁওয়ে ‘‘আজাদ মেলা’য় চলছে অশ্লীল নৃত্য ও লটারি ” এতে আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয়রা– নষ্ট হচ্ছে যুবসমাজ !

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে নদীতে বিষ প্রয়োগ করে মাছ নিধন, হুমকিতে জীববৈচিত্র্য

পঞ্চগড়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালনে মানববন্ধন

বীরগঞ্জে এনএটি পি – ২ প্রকল্পের আওতায় কৃষকের মাঝে বীজ সংরক্ষণ পাত্র বিতরণ

বীরগঞ্জে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত