Wednesday , 1 June 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়। ১ জুন বুধবার দিবসটি পালনে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা প্রাণীসম্পদ দপ্তরের আয়োজেন ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ঠাকুরগাঁও জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো: আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুইয়া, বিশেষ অতিথি জেলা পরিষদ প্রশাসক ও জেলা আ’লীগের সভাপতি মুহ: সাদেক কুরাইশী, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রেস কাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও ডেইরী ফার্ম এসোসিয়েশনের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: হেমন্তু কুমার রায় প্রমুখ। শেষে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাংকন, কুইজ ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন অতিথিরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
ঠাকুরগাঁওয়ে ক্লিনিক ও ডায়াগনস্টিক কর্মচারী সমবায় সমিতির কমিটি বিলুপ্ত

ঠাকুরগাঁওয়ে ক্লিনিক ও ডায়াগনস্টিক কর্মচারী সমবায় সমিতির কমিটি বিলুপ্ত

বিরামপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা

বাংলাবান্ধা স্থলবন্দরে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপনে বিজিবি-বিএসএফের সাংস্কৃতিক ও রিট্রিট প্যারেড প্রদর্শন

রাণীশংকলৈে স্ট্যান্ট রাইডার শো অনুষ্ঠতি

বীরগঞ্জে ৯ম শ্রেণির ছাত্রী সামিয়ার মৃত্যুতে এলাকায় গুনঞ্জন চলছে

বীরগঞ্জে ৯ম শ্রেণির ছাত্রী সামিয়ার মৃত্যুতে এলাকায় গুনঞ্জন চলছে

বোদা পৌরসভার নির্বাচন জমে উঠেছে

বীরগঞ্জে ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব- ১৩

বীরগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

পীরগঞ্জে গত ১৫দিনে করোনায় ৬ জন আক্রান্ত

আটোয়ারীতে শীতার্ত মানুষের মাঝে ১৮ বিজিবি’র কম্বল বিতরণ