Sunday , 26 June 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা হয়। ২৬ জুন রোববার ঠাকুরগাঁও জেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও
জেলা প্রশাসন ও ঠাকুরগাঁও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামরুন নাহার, ঠাকুরগাঁও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সৌমিক রায় প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র সুবেদার মোঃ মিজানুর রহমান, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকতা আবু তাহের মোঃ সামসুজ্জামান, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগী ও শিক্ষার্থীবৃন্দ।
বক্তারা চলতি বছর ঠাকুরগাঁও জেলার মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস স্বাস্থ্য ও মানবিক সংকটে মাদকের চ্যালেঞ্জের প্রভাবের উপর আলোকপাত করেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে প্রচেষ্টার ব্লাড ব্যাংকের উদ্যোগে ইফতার মহফিল অনুষ্ঠিত

রাণীশংকৈল,পীরগঞ্জের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ সহ উপবৃত্তি বিতরণ

পীরগঞ্জে শিক্ষকের বাড়ি থেকে টাকা ও স্বর্নালংকার চুরি

ঐতিহ্যবাহী দিনাজপুর ইনস্টিটিউটের উদ্যোগে নববর্ষ ও সেমাই উৎসব

পঞ্চগড়ে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলীর মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান

অভিনব কায়দায় পিকআপে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল বহনকালে আটক ২ জন

খানসামায় ২৬ হাফেজ শিক্ষার্থীকে পাগড়ী প্রদান

জলবায়ু পরিবর্তনে ফুলবাড়ীতে সচেতনতামুলক উঠান বৈঠক ও নাটিকা

রাণীশংকৈলে খ্যাতিমান ফুটবলার নজরুল ইসলামের মৃত্যুতে বিভিন্ন মহলে শোক

বোচাগঞ্জের শিক্ষার্থী জাতীয় দৌড় প্রতিযোগীতায় প্রথম