Monday , 20 June 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ অপরাজেয়-৭১ প্রাঙ্গনের প্রাচীরের গ্রীল, ইট ও গেট চুরি

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও পৌর শহরের আর্ট গ্যালারী মোড়ে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ অপরাজেয়–৭১ এর স্থাপনা চুরি করছে দুবৃত্তরা। ১৯ জুন রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, বঙ্গবন্ধু সড়কের লাগানো মেইন গেট, প্রাচীরের গ্রিল ও প্রাচীর কয়েকলাইন ইট চুরি করে নিয়ে গেছে দুবৃত্তরা। জানা যায়, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত এই স্মৃতিসৌধটি শহরের টাঙ্গন নদীর তীরে অবিস্থত। প্রতিদিন কয়েকশত দর্শনার্থী সেখানে ভীড় জমান, আড্ডা দেন। প্রত্যেক জাতীয় দিবসে সেখানে ঠাকুরগাঁও জেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। এছাড়াও ঐ সময়ে সেখানে বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন হয়। কিন্তু বর্তমানে স্মৃতিসৌধের চারপাশের প্রাচীরের কয়েক সারী ইট, মেইন গেট ও লোহার গ্রীলগুলো কে বা কাহারা চুরি করে নিয়ে গেছে। এছাড়াও উত্তর পাশের প্রাচীর ভেঙ্গে ফেলা হয়েছে। তাই মুক্তিযেদ্ধা, ঠাকুরগাঁও জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের দাবি জানিয়েছেন ঠাকুরগাঁওবাসী। গত ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা মিটিংয়ে বিষয়টি উত্থাপন হলেও অদ্যাবধি কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি।
ঠাকুরগাঁও জেলা আ’লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন বলেন, বিষয়টি দু:খজনক। এটি সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব। এটি মুক্তিযুদ্ধের একটি স্মৃতি। এটি ঠাকুরগাঁও জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে গুরুত্ব বহন করে। অপরাজেয় –৭১ এর চারপাশের গ্রিল ও ইট চুরির বিষয়টি খতিয়ে দেখে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা জরুরী বলে জানান তিনি।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা সবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর জানান, বিষয়টি জানেছি। ঠাকুরগাঁও জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহনের জন্য জানানো হবে।
উল্লেখ্য যে, দেশের অন্যান্য অঞ্চলের মতো ঠাকুরগাঁও জেলায় ও নির্মাণ করা হয় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ‘অপরাজেয়– ৭১’। স্বাধীনতার ৪২ বছর পর শহরের পাশে টাঙ্গন নদীর তীরে ‘অপরাজেয়-৭১’ নির্মাণ করা হয়। স্মৃতিসৌধটির নকশা ও ডিজাইন করেন প্রকৌশলী শাহরিয়ার আলম এবং ভাস্কর্য নির্মাণ করেন স্বাধীন চৌধুরী। ৭১ ফুট উচ্চতা বিশিষ্ট অপরাজয়– ৭১’র বেদীর দৈর্ঘ্য ১ হাজার ৯৭৬ বর্গফুট। বেদীতে ৬টি ধাপ ও সিঁড়ি স্থাপন করা হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে ৩৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত ‘অপরাজেয়-৭১’ এর অর্থায়ন করে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বাংলাদেশ টেলিভিশন ও বেতারের গীতিকার সঙ্গীত শিল্পী আখতারা বেগমের একক মৌলিক গানের অনুষ্ঠান

বাংলাদেশ টেলিভিশন ও বেতারের গীতিকার সঙ্গীত শিল্পী আখতারা বেগমের একক মৌলিক গানের অনুষ্ঠান

কয়েক লক্ষ টাকার প্রতারণা বিরলে সুদমুক্ত ঋণের প্রলোভন দেখিয়ে শত শত মানুষকে ঢাকায় সমাবেশে নিয়ে যাবার প্রস্তুতিকালে আটক

ভিত্তিহীন খবর প্রকাশের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দিনাজপুর পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর জুলফিকার আলী স্বপনের সংবাদ সম্মেলন

দিনাজপুরে কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির লক্ষ্যে স্কোর কার্ড পরিকল্পনা সভা

দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষার্থী ১ লাখ ৩ হাজার ৮৩২ জন

তীব্র হিমেল হাওয়া ও গুড়িগুড়ি বৃষ্টিতে    দূর্ভোগ পোহাচ্ছে সীমান্ত জনপদ তেঁতুলিয়া

তীব্র হিমেল হাওয়া ও গুড়িগুড়ি বৃষ্টিতে দূর্ভোগ পোহাচ্ছে সীমান্ত জনপদ তেঁতুলিয়া

বীরগঞ্জে এক সন্তানের জনকের আতœহত্যা

বীরগঞ্জে এক সন্তানের জনকের আতœহত্যা

পীরগঞ্জের ৫ টি চোরাই গরু বীরগঞ্জ থেকে উদ্ধার

বীরগঞ্জে ইঁদুর মারা বিষপানে শিশুর মৃত্যু

ট্রাক্টর ড্রাইভার হৃদয় চন্দ্র রায়কে শিক্ষা উপকরণ প্রদান