Wednesday , 1 June 2022 | [bangla_date]

ঠাকুরগাঁও পৌরসভার ১০ নং ওয়ার্ডকে মাদকমুক্ত করতে মানববন্ধন স্মারকলিপি পেশ

মোঃ মজিবর রহমান শেখ,,
পৌরসভার ১০ নং ওয়ার্ডকে মাদকমুক্ত করতে এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা হয়। ১ জুন বুধবার প্রথমে গোবিন্দনগরস্থ পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে ও পরে শহরের চৌরাস্থায় ২ ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করা হয়। “মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ চাই” এই শ্লোগানে ঠাকুরগাঁও পৌরসভার ১০ নং ওয়ার্ড এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার আগারওয়ালা, পৌর আ’লীগের সভাপতি একরামুল হক একরাম, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, সংরক্ষিত আসনের কাউন্সিলর রুনা লায়লা, জেলা সিপিবি’র সভাপতি ইয়াকুব আলী, স্থানীয় ব্যবসায়ি ও সমাজসেবক ইকবাল জাহাঙ্গীর রাজা, স্থানীয় ব্যবসায়ি ও সমাজসেবক মানিক হোসেন প্রমুখ।
বক্তরা পৌরসভার ১০ নং ওয়ার্ড এলাকায় আশংকাজনকহারে মাদক বিক্রির প্রতিবাদ জানান। সেই সাথে মাদক বিক্রি বন্ধে ও ব্যবসায়িদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে খাবার খেয়ে একই পরিবারের ৫জন হাসপাতালে

লায়ন্স ক্লাবের ডায়াবেটিস ক্যাম্পে ক্লাব প্রেসিডেন্ট নিয়ন্ত্রণে রাখতে পারলে ডায়াবেটিস রোগী অনেক দিন বাঁচতে পারে

একটি অসাম্প্রদায়িক জাতি রাষ্ট গঠনে প্রথম ভিত্তি রচনা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান—– নৌপরিবহন প্রতিমন্ত্রী

কমিউটিনিটি ক্লিনিকে সেবা নিশ্চিতে পঞ্চগড়ে ডিপিএফ’র আয়োজনে স্টেকহোল্ডার সভা

ঠাকুরগাঁও পৌর এলাকার জলাবদ্ধতা নিরসন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন বিষয়ে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে ২ মাদক ব্যবসায়ি গ্রেফতার — মাদক উদ্ধার

বীরগঞ্জে আশ্রয়ণ প্রকল্প -২ বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সভা

রাণীশংকৈলে জলাশয়ে মাছ নিধন,থানায় অভিযোগ

বীরগঞ্জে বৃদ্ধাশ্রমে এক ছাদের নিচে মসজিদ-মন্দির ভিত্তিপ্রস্তর স্থাপনের সুধী সমাবেশে মনোরঞ্জন শীল গোপাল এমপি

আটোয়ারীতে অগ্নিকান্ডে ১৭ পরিবার খোলা আকাশের নীচে