Wednesday , 15 June 2022 | [bangla_date]

তিতুমীর কলেজ ছাত্রলীগের সহ সম্পাদক হলেন পীরগঞ্জের আনোয়ার

আবু তারেক বাঁধন , পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
বাংলাদেশ ছাত্রলীগ ঘোষিত ৩২২ সদস্য বিশিষ্ট তিতুমীর কলেজ ছাত্রলীগের কমিটিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার আনারুল ইসলাম আনোয়ার সহ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সুপারিশক্রমে গত রবিবার ১২-০৬-২০২২ ইং এ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ।

আনোয়ার উপজেলার ৭ নং হাজিপুর ইউনিয়নের খামার নারায়ণপুর গ্রামের রজমান আলীর ছেলে ।

তিনি আওয়ামী পরিবারের সন্তান এবং স্কুল জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

কলেজ ছাত্রলীগের সহ- সম্পাদকের দায়িত্ব পাওয়া সৎ যোগ্য ও ত্যাগী ছাত্র নেতা আনোয়ার সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি সকলের কাছে দোয়া প্রার্থী সকলে আমার জন্য দোয়া করবেন।

আমি সহ- সম্পাদক হয়েছি সেটা বড় কথা নয়, আমি ছাত্রলীগের জন্য কি করতে পারব সেটা বড় কথা। আমি ছাত্রলীগের জন্য কাজ করে যাচ্ছি এবং যাব।

পদ-পদবি তো শুধু দায়িত্বমাত্র।
ভবিষ্যতেও আমি ছাত্রলীগের একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করে যেতে চাই।

তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক নির্বাচিত হওয়ায় আনোয়ারকে উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গরা শুভেচ্ছা জানিয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে মিনা দিবস পালন

বীরগঞ্জে মা সমাবেশ ও শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

হরিপুরে স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া হলো শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা চেয়ারম্যানের পরিদর্শন

পীরগঞ্জে যুবলীগের সাবেক সভাপতির ইন্তেকাল

দিনাজপুরের মওসুমের তালশাঁসের কদর বেড়েছে

দিনাজপুরের মওসুমের তালশাঁসের কদর বেড়েছে

রাণীশংকৈলে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত

ইসকন মন্দিরের উদ্যোগে জন্মাষ্টমীর শোভাযাত্রায় বক্তারা অবক্ষয়মুক্ত ও অসাম্প্রদায়ীক বাংলাদেশ গড়তে শ্রীকৃষ্ণের বাণী প্রচার করতে হবে

পীরগঞ্জে দুটি ওয়ার্ডে ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বীরগঞ্জে বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘের মাসিক সভা ও বিশেষ কবি গান অনুষ্ঠিত হয়েছে

ঠাকুরগাঁওয়ের বৃক্ষপ্রেমী এ্যাড. জাহিদ ইকবাল