Tuesday , 7 June 2022 | [bangla_date]

তেঁতুলিয়ায় ড্রেজার মেশিনে পাথর উত্তোলনের দায়ে এক ব্যবসায়ী আটক

তেঁতুলিয়ায়  ড্রেজার মেশিনে পাথর উত্তোলনের দায়ে এক ব্যবসায়ী আটক

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের অবৈধভাবে ড্রেজার মেশিনে পাথর উত্তোলনের দায়ে ফারুক (৩৫) নামের এক পাথর ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের দর্জিপাড়া বড়বিল্লাহ নামক স্থান হতে পাথর উত্তোলনের সময় ফারুক হোসেনকে আটক করা হয়। তিনি একই ইউনিয়নের কালারাম জোত গ্রামের মৃত.শহিদুল ইসলামের পুত্র।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই মাটির তলদেশ হতে অবৈধভাবে ড্রেজিং মেশিনের সাহায্যে পাথর উত্তোলন বন্ধ রয়েছে। হঠাৎ করে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে দর্জিপাড়া বড়বিল্লায় অভিযান চালিয়ে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় সরঞ্জামসহ জব্দ করে ফারুককে আটক করা হয়। কয়েকদিন ধরেই ওই স্থানে মেশিনের সাহায্যে পাথর তোলা হচ্ছিল। মঙ্গলবার দুপুরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

তবে অভিযুক্ত ফারুক বলছেন, আমি মূলত পাথরের ব্যবসা করি। ওই স্থান থেকে আমি পাথর কিনে থাকি। বিশেষ করে এ মেশিন দিয়ে পাথর তোলা হচ্ছে না। পানি নিস্কাশনের জন্য এ মেশিনটি আনা হয়েছে। এটি বালু কাটার কাজ করে থাকে।

জানা যায়, ২০১৯ সালে জুলাইতে পঞ্চগড়ে পুলিশ সুপার হিসেবে মুহম্মদ ইউসুফ আলী যোগ দেয়ার পর বন্ধ হয়ে যায় পরিবেশ বিধ্বংসী ড্রেজার মেশিনে পাথর উত্তোলন। এরপর থেকে থেমে থাকলেও সম্প্রতি মাথা চারা উঠছে ড্রেজার মেশিনে পাথর উত্তোলন। ড্রেজার মেশিনের সাহায্যে ৬০-৯০ ফুট গভীর থেকে পাথর উত্তোলন করতে দেখা যাচ্ছে। এতে করে মাটির নিচে শুন্যতা সৃষ্টি হয়ে ভূমিক্ষয়, ভূমিধস, ভূমিকম্পনসহ কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র মারাত্মকভাবে বিপর্যস্তের মধ্যে পড়তে পারে।

এ বিষয়ে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ছায়েম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে পাথর তোলার অপরাধে ফারুক (৩৫) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ১৯৭৪ সালের ১৫ (৩) ধারায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে মঙ্গলবার দুপুরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি জানান, অবৈধভাবে যাতে কেউ এভাবে পাথর উত্তোলন করতে না পারে সে বিষয়ে মডেল থানা পুলিশ তৎপর রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

রাণীশংকৈলে ৩৫১টি ভূমি-গৃহহীন পাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার; প্রেস ব্রিফিংয়ে ইউএনও

রাণীশংকৈলে ৩৫১টি ভূমি-গৃহহীন পাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার; প্রেস ব্রিফিংয়ে ইউএনও

দিনাজপুরে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

পীরগঞ্জে গ্রামীণ ব্যাংকের কম্বল বিতরণ

বীরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ -১৭ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দিনাজপুরে শ্যালিকা হত্যায় দুলাভাইয়ের মৃত্যুদন্ড

লেবার সর্দার লুৎফর রহমানের ইন্তেকাল

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

রাণীশংকৈলে নবনির্বাচিত মেয়র ও অধ্যক্ষকে সংবর্ধনা দিলেন প্রেসক্লাব

পীরগঞ্জ নব নির্বাচিত সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত জেলে থাকায় উপস্থিত হতে পারেনি একজন