Monday , 27 June 2022 | [bangla_date]

তেঁতুলিয়ায় শিশুস্বর্গের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা

তেঁতুলিয়ায় শিশুস্বর্গের উদ্যোগে বাল্যবিবাহ  প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় শিক্ষার্থীদের মাঝে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা ও বিনামূল্যে স্যানেটারী ন্যাপকিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার সিপাইপাড়ার বালিকা উচ্চ বিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের সেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জনসচেতনতামূলক আলোচনা সভায় শিশুস্বর্গ ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাংলাবান্ধা আমদানী-রপ্তানিকারক গ্রæপের সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা মিলন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপাইপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহিরুল ইসলাম,বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি আজিমুল হক,এসিআই গ্রæপের পঞ্চগড় এরিয়া ম্যানেজার সৈয়দ রাশেদুল ইসলাম প্রমুখ।
পরে শিক্ষার্থীদের বাল্যবিবাহের বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক ও উপদেশমূলক আলোচনা করেন শিশুস্বর্গ ফাউন্ডেশন। পরিচালক, মোহাম্মদ কবির আকন্দ,পরে বিনামূল্য বিদ্যালয়ের ৬ শতাধিক ছাত্রীদের মাঝে স্যানেটারী ন্যাপকিন বিতরনসহ তাদের বিভিন্ন সমস্যা বিষয়ে পরামর্শ দেন চিকিৎসকরা। প্রথম বারের মতো এমন উপহার পেয়ে খুশি বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিবিসি সাক্ষাৎকার দেখেও শেষ রক্ষা হলোনা প্রশান্ত বসাক’র

প্রান্তিক জনগোষ্ঠীর সাধ্যের মধ্যে আমিষের চাহিদা পূরণে দিনাজপুরে প্রাণিসম্পদ পণ্য বিক্রয় কেন্দ্র স্থাপন

হরিপুরে প্রতিবন্ধী শিশু কেয়ামনি হুইল চেয়ার পেয়ে আনন্দিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ২ হাজার দুই শত জন কৃষকের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ

নাপা সেবনে নয়, মায়ের পরকীয়ায় দুই শিশুর মৃত্যু

লায়ন্স ক্লাবের বৃক্ষরোপন ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

দৈনিক উত্তরবাংলা পত্রিকার সম্পাদকের শাশুড়ির ইন্তেকাল

দৈনিক উত্তরবাংলা পত্রিকার সম্পাদকের শাশুড়ির ইন্তেকাল

তেঁতুলিয়ায় জলবায়ু সচেতনতায় শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

হত্যার হুমকির প্রতিবাদে দিনাজপুরে ফারিয়ার মানববন্ধন

দিনাজপুরে সমৃদ্ধি ইয়ুথ ফাউন্ডেশন’র কমিটি গঠন