Saturday , 18 June 2022 | [bangla_date]

দিনাজপুরের প্রধান ৩ নদীর পানি বাড়ছে

দিনাজপুর প্রতিনিধি \ দিনাজপুরের ছোট-বড় সব নদীতেই পানি বাড়ছে। অবিরাম বৃষ্টিপাত হলে জেলার তিন নদীর পানি বিপদসীমা অতিক্রমের আশংকা রয়েছে।
গতকাল শনিবার সকালে জেলার আত্রাই, পুনর্ভবা ও ছোট যমুনা নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করলেও দুপুরের পর তা কিছুটা নেমে আসে।
তবে দিনাজপুরে ছোট-বড় ১৯টি নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আবার আগামী ৭২ ঘণ্টায় জেলায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস জানায়।
গত কয়েকদিন ধরে বৃষ্টিúাতের সাথে উজান থেকে বেয়ে আসা পানিতে জেলার নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।
দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার মাহাবুব আলম জানান, জেলার ওপর দিয়ে প্রবাহিত হওয়া আত্রাই, পুনর্ভবা ও ছোট যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। শনিবার বিকালে পুনর্ভবা নদীর পানি ৩৩ দশমিক ৫০০ মিটার বিপদসীমা থাকলেও ৩০ দশমিক ৮০মিটার, আত্রাই নদীর বিপদসীমা ৩৯ দশমিক ৬৫০ থাকলেও ৩৮ দশমিক ২৭ এবং ছোট যমুনা নদীর পানি বিপদসীমা ২৯ দশমিক ৯৫০ হলেও ২৮ দশমিক মিটার রয়েছে বলে জানান তিনি।
এসময় তিনি আরও জানান, দিনাজপুরে বৃষ্টিপাত হলে নদ-নদীগুলোর পানি বিপদসীমা অতিক্রম করার আশংকা রয়েছে।
অপরদিকে দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, শনিবার সকাল পর্যন্ত জেলায় ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। তবে ভারতের শিলিগুড়ি, আসামসহ বেশ কয়েকটি রাজ্যের ওপর বৃষ্টির বলয় রয়েছে। ফলে আগামী ৭২ ঘণ্টায় আশপাশের কয়েকটি জেলার পাশাপাশি দিনাজপুর জেলায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বলে তিনি জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারী উপজেলা প্রশাসন কর্তৃক বঙ্গবন্ধুর জুলিও কুরি প্রাপ্তির ৫০ বছর উদযাপন

বীরগঞ্জে অগ্নিকান্ডে মুদি দোকানের ১০লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই

ঠাকুরগাঁওয়ে জমজমাট ঈদ বাজার

আটোয়ারীতে এমকেপি’র আয়োজনে সুশিল  সমাজ ও যুব গ্রæপের আলোচনা সভা

আটোয়ারীতে এমকেপি’র আয়োজনে সুশিল সমাজ ও যুব গ্রæপের আলোচনা সভা

মদপানে ছাত্রলীগ নেতা সহ ৪জনের মৃত্যু অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও ছয় জন।

বোদায় কিস্তি ক্রেতা সুরক্ষা বিষয়ক র‌্যালী অনুষ্ঠিত

বীরগঞ্জে কোভিড -১৯ ভ্যাক্সিনের প্রথম ডোজ নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত

নারীদের দাবিয়ে রাখার কোন সুযোগ নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুরে জমিয়তে উলামায়ে ইসলাম জেলা শাখার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এমপি জাহাঙ্গীর

দিনাজপুর-১ আসনের নির্বাচনে নিয়ামকের ভুমিকায় সংখ্যালঘু ভোটার ধানের শীষ ও দাঁড়িপাল্লা হাড্ডা হাড্ডি লাড়াই