Thursday , 30 June 2022 | [bangla_date]

দিনাজপুরের ফুলবাড়ীতে ছেলের নির্যাতনে হাসপাতালে কাতরাছেন মা, নির্যাতন ভয়ে বাড়ী ছাড়া বাবা !

দিনাজপুরের ফুলবাড়ীতে নিজ ছেলের হাতে নির্যাতনের শিকার হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন গর্ভধারনী মা জহুরা বেগম। আর ছেলের নির্যাতন ভয়ে বাড়ী ছাড়া জন্মদাতা পিতা তইজ উদ্দিন ! জমি সংক্রান্ত বিষয় নিয়ে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউপির কিসমত লালপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকালে ছেলের হাতে নির্যাতনের শিকার হয়ে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বৃদ্ধ মা জহুরা বেগম (৬০)। নির্যাতনে শিকার জহুরা বেগম (৬০) ফুলবাড়ীর খয়েরবাড়ী ইউপির কিসমত লালপুর গ্রামের তইজ উদ্দিনের স্ত্রী। জানা যায়, তার বাড়ীর ভিটাসহ ১৫৯শতক জমি তার তিন ছেলে ও এক মেয়েকে হেবা দলিল করে দেন, কিন্তু হেবা করার সময় মেয়ের নাম দেয়াকে কেন্দ্র করে তার ছেলে নবীউল ইসলাম তাদের উপর অত্যাচার শুরু করে, এই ঘটনায় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের নিকট কয়েক দফা বিচারও হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে গত বুধবার বিকালে তাদের ঘরে ভাংচুর চালায়। বাঁধা দিতে গেলে পিতা তইজ উদ্দিন ও মা জহুরা বেগমকে শারিরিকভাবে লাঞ্চিত করে। এই ঘটনা স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গকে জানালে, বৃহস্পতিবার আবারও তার মাকে মারপিট করে গুরুতর আহত করে। আহত জহুরা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তইজ উদ্দিন সাংবাদিকদের বলেন, তার স্ত্রী হাসপাতালে থাকলেও, তিনি তার ছেলের ভয়ে বাড়ীতে যেতে পারছেন না। তাকে পেলেও তার স্ত্রীর ন্যায় মারপিট করবে। এ কারনে তিনি এখন গৃহছাড়া। এই ঘটনায় অভিযুক্ত নির্যাতনকারী ছেলে নবীউল ইসলাম মারপিটের কথা অস্বীকার করেন। বিষয়টি নিয়ে খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান এনামুল হক জানান, কয়েক দফা বিচার করেও বিষয়টি সমাধান করা যায়নি। বিচার করার পরেও নবীউল ইসলাম ও তার ভাইয়েরা বাড়ীতে তাদের পিতা-মাতার উপর অত্যাচার করে। এদিকে ছেলের হাতে নির্যাতনের শিকার হয়ে হাসপাতালের বিছানায় কান্নায় ভেঙ্গে পড়েছেন গর্ভধারনী মা জহুরা বেগম, তিনি এই ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে জ্বালানি তেলের ‘কৃত্রিম সংকট’ ঠেকাতে মাঠে প্রশাসন

অধিকার প্রকল্পের মত বিনিময় সভায় জেলা প্রশাসক খালেদ মুহাম্মদ জাকী সরকার নৃতাত্মিক জনগোষ্ঠীর উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে

‘সংবিধান সংস্কার পরিষদে’র শপথ নিলেন স্বতন্ত্র এমপি রেজওয়ানুল হক

রাণীশংকৈল প্রেসক্লাব নির্বাচনে ৭টি পদের বিপরিতে ১৫ জনের মনোনয়ন সংগ্রহ

আটোয়ারীতে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

দিনাজপুরে বিভিন্ন আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে প্রধান শিক্ষকের অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যেরে বিরুদ্ধে অভিযোগ

ধান সংগ্রহে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগে কৃষকদের সংবাদ সম্মেলন

বীরগঞ্জে ‘আমাদের ক্লিনিক’ নামীয় প্রতিষ্ঠান কে ভ্রাম্যমান আদালতে জরিমানা

পঞ্চগড়ে গণশুনানিতে দুদক কমিশনার আজিজী দেশের সরকার প্রধান থেকে বিচার প্রধান, খতিব থেকে পুরোহিত দুর্নীতিতে রসগোল্লার মতো ডুবে ছিল